বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর তত্ত্বাবধানে ফ্রি চিকিৎসা ক্যাম্প

আনোয়ার আজিম, সীতাকুণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীর পরিচালিত জে এ এম ফাউন্ডেশন-এর তত্ত্বাবধানে এক দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ক্যাম্পে দেশের প্রবীণ ও খ্যাতনামা ডাক্তারদের সমন্বয়ে প্রায় ৬৫ থেকে ৭০ জন চিকিৎসক বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় প্রায় দুই হাজারের বেশি রোগী সেবা গ্রহণ করেন।

চক্ষু চিকিৎসায় যারা অপারেশনের পরামর্শ পেয়েছেন, তাদের জন্য আগামী ১৯ জুলাই চট্টগ্রাম লায়ন্স ক্লাবে অপারেশনের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা. কদর এবং সঞ্চালনা করেন বকতিয়ার উদ্দিন। পুরো কর্মসূচির সমন্বয়কের দায়িত্বে ছিল লায়ন্স ক্লাব অব চিটাগং বন্ধন।

এ সময় আসলাম চৌধুরী বলেন, “আমি দীর্ঘ নয় বছর কারাবন্দি থাকার কারণে এলাকার মানুষের কোনো কাজে আসতে পারিনি। যতদিন বেঁচে থাকবো, মানুষের সেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখবো, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে উপস্থিত জাহিদুল হাসান কচি সীতাকুণ্ডের সাংবাদিকদের বিরাজমান সমস্যাগুলো দুই পক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের অনুরোধ জানান।

এছাড়া ক্যাম্প চলাকালে সীতাকুণ্ড পৌর বাজার কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন প্রার্থীদের আসলাম চৌধুরীর সাথে সাক্ষাৎ করতে দেখা যায়।

সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল সীতাকুণ্ড থানা পুলিশ প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হালদা নদীতে  ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয়...

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায়...

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র...

অনুমোদন পেল সিজেকেএস এডহক কমিটি

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর...

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

আরও পড়ুন

হালদা নদীতে  ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। তবে...

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।বুধ ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ এপ্রিল) চট্টগ্রামের...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি...