বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চন্দনাইশের ‘স্বপ্ন বিলাশ’-এর স্বপ্ন সারাদেশে ছড়িয়ে দিতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “চন্দনাইশের স্বপ্ন বিলাশের স্বপ্ন সারাদেশে ছড়িয়ে দিতে হবে। ছোট ছোট উদ্যোক্তাদের সহযোগিতা করতে হবে যাতে তারা সফলতা অর্জন করতে পারে।”

আজ শনিবার ( ১২ জুলাই) সকালে চন্দনাইশ উপজেলা মিলনায়তনে ‘স্বপ্নবিলাস বিদ্যানিকেতন’-এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত নবচিন্তা তরুণদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “বাংলাদেশের এক-তৃতীয়াংশ মানুষ তরুণ। এ শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব। তরুণদের দক্ষতা, সৃজনশীলতা ও কর্মঠ মানসিকতা দেশের অগ্রগতির চালিকাশক্তি হতে পারে।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে তরুণরা পরিবর্তনের পথে দেশকে এগিয়ে নিয়েছে। তাদের এই অগ্রযাত্রা থেমে গেলে চলবে না। যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জন করে তাদের আরও দক্ষ হয়ে উঠতে হবে।”

মৎস্য ও প্রাণিসম্পদ খাত প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “বাংলাদেশ প্রাণিসম্পদে সমৃদ্ধ। রেড চিটাগং ও পার্বত্য অঞ্চলের মুরগির জাত পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এ জাতগুলো রক্ষা করে দেশের পুষ্টি চাহিদা পূরণে কাজ করতে হবে। হালদা নদীর রুই, কাতলা ও মৃগেল আদিজাত, এখানে কোনো মিশ্রণ নেই—এগুলো আমাদের ঐতিহ্য।” তিনি বলেন, “যে উন্নয়ন জনগণের উপকারে আসে না, সেটি আমরা চাই না। জনগণই উন্নয়নের ধরণ নির্ধারণ করবে।”

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমর ফারুক, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের উপদেষ্টা ডা. শাহাদত হোসেন, সভাপতি মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন। সেমিনারে সরকারি কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...