বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষক-কর্মচারীদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কর্মকর্তা/কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি-সদস্যদের শিক্ষা মন্ত্রণালয়ে সরাসরি আবেদন না করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

বৃহস্পতিবার (১০ জুলাই) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিটি সব প্রধান শিক্ষক, অধ্যক্ষ, মাউশির আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক (মাধ্যমিক) জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কোনো কর্মকর্তা/কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকা, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি/সদস্যকে সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা থেকে বিরত থাকার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের গত ৩০ জুন নির্দেশনা দেয়া হয়।

এ অবস্থায় ওই নির্দেশনা অনুযায়ী অধিদফতরের আওতাধীন কোনো কর্মকর্তা/কর্মচারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকা, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি/সদস্যদের সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে গত ২১ মে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সই করা পরিপত্রে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন অফিসগুলোর কোনো কোনো কর্মকর্তা/কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকা, ম্যানিজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি/সদস্য বিধিবহির্ভূত ব্যক্তিগত অভিযোগ/এমপিও সংশ্লিষ্ট আবেদনসহ অন্যান্য আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন না করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে সরাসরি আবেদন দাখিল/পাঠিয়ে থাকেন। এ ধরনের আবেদনের কার্যক্রম/ব্যবস্থা গ্রহণের বিধিগত সুযোগ নেই। এ-জাতীয় আবেদন করার কারণে এ বিভাগের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...