সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

আমিরাতে বাংলাদেশ সমিতির নির্বাচনে মোয়াজ্জেম সভাপতি, আবদুর সালাম সা. সম্পাদক নির্বাচিত

আবদুল মান্নান রানা, আমিরাত প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাত সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশ কমিউনিটির সংগঠন “বাংলাদেশ সমিতি”র সাধারণ সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

রবিবার (৬ জুলাই) রাজধানী আবুধাবির নোবেল হোটেল হলরুমে এই সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতের মিনিস্টারী অব কমিউনিটি ডেভেলপমেন্টের সম্মানিত কর্মকর্তা মোহাম্মদ আল আমরী, ডঃ জামিল আল আমালাওয়ী ও মোহাম্মদ আল বেলুছি।

সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর সালাম তালুকদার এর পরিচালনায় সভায় অডিট ও বার্ষিক প্রতিবেদন পেশ করেন সংগঠনের কোষাধ্যক্ষ মাহমুদ আজম।

সভাশেষে সর্ব সম্মতিক্রমে পুনরায় সভাপতি মনোনীত হন প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক আবদুর সালাম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি শওকত আকবর, কোষাধ্যক্ষ মাহমুদ আজম খান, বোর্ড অফ ডাইরেক্টর নির্বাচিত হন নুর মোহাম্মদ, আবদুল কুদ্দুস খালেদ, জাকির হোসেন খতিব, মোহাম্মদ নাছির উদ্দিন তালুকদার, প্রকৌশলী আশীষ বড়ুয়া, ইসমাইল হোসেন তালুকদার, মোহাম্মদ তারেক, মোহাম্মদ আবুল বাশার, জাকির হোসেন জসিম .মোহাম্মদ মঈন উদ্দিন, মোহাম্মদ আমজাদ হোসেন, মোহাম্মদ রেজাউল করিম, শেখ কামরুল হক, নুর হোসেন সুমন, জোবাদুল করিম, ফরিদ আহম্মেদ তালুকদার, আতাউর রহমান, প্রকৌশলী মফিজুর ইসলাম , মোহাম্মদ জিয়া উদ্দিনসহ ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

মিনিষ্টারী অব কমিউনিটি ডেভেলপমেন্ট এর পক্ষ থেকে নতুন কমিটিকে ২০২৫-২০২৬ দুই বছরের জন‍্য অনুমোদন দেওয়া হয় ।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লংগদুতে মৃত হাতির শুঁড়-পা কেটে নিল দুর্বৃত্তরা

রাঙামাটির লংগদু উপজেলায় মারা যাওয়া একটি বন্য হাতির শুঁড়...

নাইক্ষ্যংছড়িতে প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ চালক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ কৌশলে সিএনজির ভেতরে লুকিয়ে রাখা...

বিএনপি নেতাকে চড় মারা সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায়...

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

আরও পড়ুন

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে...

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

দীর্ঘদিনের চর্চা ও প্রথা ভেঙে এবার জাতীয় সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিল করে জাতীয় সংসদে বিল পাস করা হয়েছে।রোববার...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় প্রধানমন্ত্রী স্কুলের শিশুশিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে উঠেন...

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে এক পথসভা আজ ২৪ এপ্রিল শুক্রবার বিকেল ৪টায় সিআরবি সাত রাস্তার মোড়ে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার...