সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মুসলিম বিশ্বে নেতৃত্ব জোরদারে বাংলাদেশ-মরক্কো সহযোগিতার আহ্বান উপদেষ্টা আসিফের

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

মুসলিম বিশ্বের মধ্যে নেতৃত্বমূলক ভূমিকা জোরদারে বাংলাদেশ ও মরক্কোর মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠতা ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন যুব ও ক্রীড়া, এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উপদেষ্টা আসিফ এক ভেরিফায়েড ফেসবুক পোস্টে  জানান, মরক্কোর রাজধানী রাবাতে মরক্কোর জাতীয় শিক্ষা, প্রাক-প্রাথমিক ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মোহাম্মদ সাদ বেরাদার সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই আহ্বান জানানো হয়। বৈঠকে শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে উভয় দেশের মধ্যকার সহযোগিতা জোরদার করাসহ মুসলিম বিশ্বের বৃহত্তর নেতৃত্বে ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে মন্ত্রী মোহাম্মদ সাদ বেরাদা মরক্কোর সমন্বিত শিক্ষা ও ক্রীড়া কাঠামোর বিস্তারিত তুলে ধরেন। তিনি দেশটির “স্টাডি অ্যান্ড স্পোর্টস” মডেলের বিশেষ গুরুত্বের কথা বলেন, যা শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে কার্যকর ভূমিকা রাখছে। এছাড়া প্রাক-প্রাথমিক শিক্ষার বিস্তার এবং প্রযুক্তিনির্ভর শিক্ষায় মরক্কোর অগ্রগতির কথাও তুলে ধরা হয়।

উপদেষ্টা আসিফ মরক্কোর বাদশাহ মোহাম্মেদ ষষ্ঠ-এর দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে বলেন, “মরক্কোর শিক্ষা ও ক্রীড়ার সমন্বিত মডেল একটি রোল মডেল হিসেবে বিবেচিত হতে পারে।” তিনি দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ভিত্তিক ক্রীড়া সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেন। সেইসঙ্গে বাংলাদেশ ও মরক্কোর জাতীয় ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনেরও প্রস্তাব দেন।

২০২৫ সালে অনুষ্ঠেয় “গ্লোবাল ইয়ুথ সামিট”-এ মরক্কোর শিক্ষামন্ত্রীকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে উপদেষ্টা আসিফ বলেন, “তরুণদের নেতৃত্ব ও উন্নয়নে এই প্ল্যাটফর্ম একটি যুগান্তকারী ভূমিকা রাখবে।”

মরক্কোর মন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক শিক্ষা ও যুব উন্নয়নের প্রশংসা করেন এবং বলেন, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় মরক্কো শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও শিক্ষার্থী বান্ধব করে তুলতে কাজ করছে। শিক্ষার্থীদের তথ্য একটি কেন্দ্রীয় ডেটাবেইজে সংরক্ষণের মাধ্যমে নীতিনির্ধারণ আরও কার্যকর হয়েছে বলেও তিনি জানান।

বৈঠক শেষে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ ও মরক্কোর মধ্যে শিক্ষা ও ক্রীড়া সহযোগিতা আরও গভীর হবে এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ফলপ্রসূ হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫...