মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

লোহাগাড়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু 

নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া

লোহাগাড়ায় চিকিৎসাধীন অবস্হায় স্বামীর ছুরিকাঘাতে আহত হাছিনা বেগম(৩৮)নামক এক মহিলার মৃত্য হয়েছে।

সোমবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তার মৃত্যু হয়।

নিহত হাসিনা বেগম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বাসিন্দা ফজল করিমের ১ম স্ত্রী।তারা লোহাগাড়া উপজেলা সদরে চৌধুরী সড়কের মোমেনা টাওয়ারে বাসা ভাড়া করে থাকতো।

নিহতের ভাতিজি রাজিয়া বেগম জানান, তাদের মধ্যে প্রায় ঝগড়া লাগতো।গত ১৮জুন রাত ৮টার দিকে ভাড়া বাসায় দুজনের মধ্যে ঝগড়া বাধলে একপর্যায়ে হাসিনার স্বামী ক্ষীপ্ত হয়ে ছুরি দিয়ে আঘাত করে।স্বামীর ছুরিকাঘাতের পর পরই আমরা হাসিনা বেগমকে চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে আসি।ওখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত হাসিনা বেগমের ৩ টি মেয়ে ও ২ টি ছেলে সন্তান রয়েছে।

ঘটনার পরপরই থানা পুলিশ নাসিমা বেগমের ঘাতক স্বামীকে আটক করে আদালতে প্রেরণ করেছে।বর্তমানে সে কারাগারে রয়েছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, স্বামীর ছুরিকাঘাতে গুরুত্বর আহত হাসিনা আকতার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন, বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে স্বামী ফজল করিমের বিরুদ্ধে হত্যা মামলা রুজু প্রক্রিয়াধীন। লাশের সুরতহাল ও আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে ও জানান তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...