রবিবার, ২৬ জুলাই ২০২৬

চট্টগ্রামে বাসায় গ্রিল কেটে চুরি: গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় বারান্দার গ্রিল কেটে ল্যাপটপ, মোবাইল ফোন ও নগদ টাকা চুরির ঘটনায় মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি পুলিশ জানায়, আগ্রাবাদ সিডিএ ৫ নম্বর রোডের একটি ভবনের চতুর্থ তলায় বসবাস করেন বেলাল উদ্দীন। গত ১২ জুন রাতে তার বাসার বারান্দার গ্রিল কেটে একটি ম্যাকবুক প্রো ল্যাপটপ, একটি স্যামসাং মোবাইল ফোন এবং নগদ ২২ হাজার টাকা চুরি হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—আব্দুল আলীম প্রকাশ শাকিল (২৯), মো. ইয়াছিন আরাফাত শাকিল (২৫) এবং আজিজুল হাকিম মাসুম।

পরিদর্শনের সময় পুলিশ জানতে পারে, একই ভবনের অন্য বাসিন্দা আবুল কাশেমের বাসা থেকেও এক সপ্তাহ আগে তিনটি মোবাইল ফোন ও ৫৫ হাজার টাকা চুরি হয়।

তদন্তে নেমে গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার দিবাগত রাতে হালিশহর থানাধীন বইল্লা কলোনির একটি বাসা থেকে চোরচক্রের মূল হোতা আব্দুল আলীমকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার স্বীকারোক্তির ভিত্তিতে ইয়াছিন আরাফাত শাকিল ও আজিজুল হাকিম মাসুমকে হালিশহর বড়পুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজিজুল হাকিমের ইনসাফ এন্টারপ্রাইজ নামক দোকান থেকে চুরি হওয়া ম্যাকবুক প্রো ল্যাপটপটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চোরাই ল্যাপটপটি আব্দুল আলীম ও ইয়াছিন মিলে আজিজুল হাকিমের কাছে বিক্রি করেছিল। অন্য চোরাই মালামাল উদ্ধারে অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের...

আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...