মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে চলতি বছরে করোনায় প্রথম মৃত্যু,  শনাক্ত ১০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে চলতি বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সময়ে নতুন করে আরও ১০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

সোমবার (১৬ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

করোনায় মারা যাওয়া ব্যক্তি হলেন ৭৫ বছর বয়সী শফিউল ইসলাম। তিনি মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা। করোনা শনাক্ত হওয়ার আগে তিনি মা ও শিশু জেনারেল হাসপাতালে পোস্ট-অপারেটিভ জটিলতা ও কিডনি ফেলিউর নিয়ে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, একাধিকবার তার ডায়ালাইসিস করা হয়েছিল। তবে করোনা শনাক্ত হওয়ার পর তিনি স্বেচ্ছায় হাসপাতাল ছেড়ে দেন এবং পরে নিজ বাড়িতেই মারা যান।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন করে ১২০টি নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ জন নগরীর বিভিন্ন এলাকার এবং ৩ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। উল্লেখযোগ্য বিষয় হলো, এদিন নগরের চারটি সরকারি ল্যাবে কোনো করোনা পরীক্ষা হয়নি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২২ জনই নগর এলাকার বাসিন্দা।

করোনার সংক্রমণ পুনরায় বাড়তে থাকায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সবাইকে মাস্ক ব্যবহারের পাশাপাশি সচেতন থাকারও পরামর্শ দেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

আরও পড়ুন

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির আল-হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসনের...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...