বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

মাস্ক পরা বিক্ষোভকারীদের গ্রেফতারের নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক :

অভিবাসন-বিরোধী অভিযানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের মধ্যে রোববার (৮ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায়, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে মাস্ক বা মুখোশ পরা বিক্ষোভকারীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বিক্ষোভে মাস্ক ব্যবহার নিষিদ্ধও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া লস অ্যাঞ্জেলেসে দুই দিনের সহিংসতা ও অস্থিরতার পর ‘দুর্দান্ত কাজ’ করার জন্য ন্যাশনাল গার্ড – যারা সাধারণত স্টেট গভর্নরদের নিয়ন্ত্রিত একটি স্ট্যান্ডবাই সামরিক বাহিনী – এর প্রশংসাও করেছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে বলেছেন, ‘এখনই মুখোশ পরা মানুষদের গ্রেফতার করুন (নিরাপত্তা বাহিনীর উদ্দেশে)।’

এর আগে ট্রাম্প বলেছিলেন যে, ‘এখন থেকে, বিক্ষোভে মাস্ক পরার অনুমতি দেয়া হবে না।’ যদিও ফেডারেল সরকারের এ ধরনের ডিক্রি দেয়ার ক্ষমতা আছে কি না, তা স্পষ্ট নয়।

বলা হচ্ছে, নিরাপত্তা বাহিনী যাতে পরিচয় শনাক্ত করতে না পারে এবং আতশবাজি ও পুলিশের গোলাবারুদ উভয়ের নির্গত ধোঁয়া থেকে নিজেদের রক্ষা করার জন্য বিক্ষোভকারীরা মাস্ক ব্যবহার করছেন।

ট্রাম্পের অভিবাসন আইন কার্যকর করার বিরুদ্ধে তৃতীয় দিনের বিক্ষোভ দমনে রোববার লস অ্যাঞ্জেলেসের রাস্তায় ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করা হয়। যদিও অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক গভর্নর গ্যাভিন নিউসম ন্যাশনাল গার্ড মোতায়েনকে বেআইনি বলে অভিহিত করেছেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

আরও পড়ুন

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়ার প্রায় ১২০ একর আয়তনের ঐতিহ্যবাহী...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার...

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর পর নিজেদের সাংবাদিক পরিচয় দেন পাঁচ ব্যক্তি। পরে বাসাটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে এমন অভিযোগ তুলে...