বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে অদম্য মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

ঈদগাঁওতে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে

সোমবার (৯ জুন) সকাল থেকে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাবলিক ইউনিভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন, ঈদগাঁও এ অনুষ্ঠান মালার আয়োজন করে।। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল। অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদ, ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল হক, ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের প্রভাষক ডাঃ মোঃ সাদ্দাম হোসেন সহ আমন্ত্রিতরা। শুরুতে স্বাগত বক্তব্য দেন লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি তথ্য অফিসের তথ্য কর্মকর্তা মোঃ রাশেদুল হক রাসেল। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ তারেকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের এই মেধাবীরা ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে। দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করে তারা এলাকার সম্মানকে সমুন্নত করেছে।

জামায়াত আমীর তার বক্তব্যে লেখাপড়ায় ভালো হওয়ার পাশাপাশি নৈতিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে উপস্থিত ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।

সংগঠন সভাপতি মোহাম্মদ আনাছের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুপারিশ প্রাপ্ত ৩৯ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা এবং স্কুল ও কলেজ পর্যায়ের কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন প্রধান অতিথি ও উপস্থিত অতিথিরা।

উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আয়োজক সংগঠনের উপদেষ্টা ও ব্রাক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপদেষ্টা যথাক্রমে হাবিব আজাদ, তৌহিদুল ইসলাম, মনির হোসেন রিয়াদ,ডিএসবি ঈদগাঁও থানার এস,আই আতিক,সংগঠনের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, সাবেক সাধারণ সম্পাদক আহসান আহমেদ ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।

এর আগে উচ্চ শিক্ষা বিষয়ক কর্মশালায় গাইডলাইন প্রদান করেন মেডিকেল সেক্টর সহ দেশের নামকরা বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

আরও পড়ুন

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়ার প্রায় ১২০ একর আয়তনের ঐতিহ্যবাহী...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার...

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...