রবিবার, ১০ মে ২০২৬

প্রেমিকের সাথে অভিমান করে তরুণীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

রাউজানে প্রেমিকের সাথে অভিমান করে ‌‍’ম্যাসেঞ্জারে প্রেমিককে আত্মহত্যার প্রস্তুতির ছবি পাঠিয়ে ভালো থেকো’ লিখে সিলিং ফ্যানের সাথে ওড়না পেছিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন লিজা আকতার নামে ১৮ বছর বয়সী এক তরুণী।

বৃহস্পতিবার, ৫ জুন বিকালে রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডে হেদায়েত আলী মুন্সির বাড়িস্থ তার বসতঘরর এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে তরুণীর লাশ উদ্ধার করে।

লিজা ওই এলাকার মৃত ফারুকের মেয়ে। গত ৫-৬ মাস আগে বাবা মারা যান, তার অনেক আগেই মা হারান লিজা। চার বোনের মধ্যে লিজা দ্বিতীয়। স্থানীয়দের ভাষ্য, আত্মহননকারী লিজার সঙ্গে রাউজান পৌরসভার ছিটিয়া পাড়া এলাকার আবসারের ছেলে সাহেদের প্রেমের সম্পর্ক ছিল।

লিজাকে বিয়ে করার প্রলোভন দেখালেও গড়িমসি করায় তার প্রেমিকের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে অভিযোগ লিজার বোন তাসফিয়া।

জানা যায়, একটি বিয়ের অনুষ্ঠানে সাহেদের সাথে লিজার পরিচয় হয় ৷ এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরমধ্যে সাহেদ লিজাকে বিয়ের প্রলোভন দেখালেও গড়িমসি করতে থাকায় এই নিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয় বেশ কয়েকবার। এরই রেশ ধরে সর্বশেষ বুধবার রাতে দুজনের বাকবিতন্ডার এক পর্যায়ে লিজা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

আরও পড়ুন

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...