রবিবার, ১০ মে ২০২৬

কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় সাড়ে তিন কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় দীর্ঘ সাড়ে তিন কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ যানজটে ঈদে বাড়ি ফেরা মানুষের দুভোর্গ বেড়েছে চরম পর্যায়ে। সেতুর শহরমুখী লাইনে ঘন্টার ঘন্টার যানজটে শত শত যানবাহনে হাজার হাজার যাত্রী আটকা পড়ে।
গত একবছর ধরে চট্টগ্রামের কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর টোল প্লাজায় লেগে থাকছে ঘণ্টার পর ঘণ্টা যানজট। ছুটির দিনে বিশেষ করে শুক্রবার সকালে শহর থেকে বেরোনো ও ছুটি শেষে নগরে ফেরার সময়ে দীর্ঘ যানজটে পড়তে হয়। এতে নাকাল সেতু ব্যবহারকারী যাত্রীরা।

পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি শুরু হয়েছে আজ ৫ জুন বৃহম্পতিবার থেকে। গতকাল বুধবার ছিল ঈদুল আজহার ছুটির শেষ কর্মদিবস। গতকাল অফিস শেষ করে যারা বাড়ি ফিরতে পারেননি-তারা আজ পরিবার পরিজন নিয়ে ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফিরছেন।

কিন্তু পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে বাড়ি ফেরার পথে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ ভয়াবহ যানজটে-পড়ে ঈদ আনন্দ অনেকটা নিরানন্দে পরিনত হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের মানুষের।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ-এমনিতেই কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় প্রতি বৃহস্পতিবার অফিস আদালত শেষ করে বাড়ি মানুষজনকে যানজটের কবলে পড়ে দীর্ঘ ভোগান্তিতে পড়তে হয়। ঈদের সময় এই যানজন আরো ভয়াবহ আকার সৃষ্টি করে। এরমধ্যে মইজ্জ্যারটেক এলাকায় গরুর বাজারকে কেন্দ্র করে এই যানজট আরো প্রকট আকার ধারন করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এদিকে চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় যানজট এড়াতে টোল প্লাজা এলাকায় গতকাল থেকে আরও দুই লেইন চালু করা হয়েছে। টোলপ্লাজার আরো দুটি লেইন বাড়াতে ব্যয় হয়েছে ৪ কোটি ৯০ লাখ টাকা।
তারপরও সেতু এলাকায় যানজট কমেনি।

কর্ণফুলী সেতুর টোল ইজারা পরিচালনাকারী বাংলাদেশ–ভারত যৌথ কোম্পানি ‘সেল–ভ্যান জেভি’র প্রকল্প ব্যবস্থাপক সুমন ঘোষ বলেন, “বুধবার থেকে আজ থেকে দুটি লেইন চালু করা হয়েছে। পাশাপাশি অটোরিকশার চলাচলও তুলনামূলকভাবে কমেছে। তাই আশা করছি যানজট অনেকটাই নিরসন হবে। কিন্তু অাজ বৃহস্পতিবার থেকে যানজট আরো বেড়েছ।

শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকায় সরেজমিনে চালক, যাত্রী, সেতুর টোল আদায়কারী কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগ এবং বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে কথা হলে যানজটের বেশ কয়েকটি কারণ চিহ্নিত হয়। এর মধ্যে তিনটি অন্যতম কারণ হলো- টোল আদায়ে অটোমেশন প্রক্রিয়ায় জটিলতা, সেতু দিয়ে অনিবন্ধিত অবৈধ যানবাহন পারাপারের সংখ্যা বৃদ্ধি এবং টোল আদায়ের ক্ষেত্রে ভাংতি পরিশোধে সময়ক্ষেপণ।

আজ বৃহস্পিতবার দুপুরেরর পর থেকে শাহ আমানত সেতুর টোল প্লাজায় দীর্ঘ যানজট দেখা যায়। এসময় শহর প্রান্ত থেকে ট্রোল ফ্রি ব্যাটারিচালিত থ্রি হুইলার এবং মোটরসাইকেল নির্বিঘ্নে চলে যাচ্ছে। বিকেল ৫টার দিকে নগরীতে প্রবেশের সময় টোল প্লাজায় ছিল দীর্ঘ যানজট। টোল আদায়কারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাইকে টোল পরিশোধের ক্ষেত্রে ভাংতি দেওয়ার অনুরোধ জানানো হচ্ছিল।

কথা হলে টোল আদায়কারী প্রতিষ্ঠানের সহ-সুপারভাইজর আরমান হোসেন বলেন, ‘আমাদের টোল আদায়ের জন্য ক্যাশলেস সুবিধার পাশাপাশি নগদে টোল আদায় করা হয়। আমাদের সিস্টেম অনুযায়ী একটি যানবাহনের টোল পরিশোধে ৫-৬ সেকেন্ড লাগার কথা। সেখানে অনেকে বড় নোট দেন, তাতে অনেক সময় ২-৩ মিনিটও লেগে যায়। বিশেষ করে ৩০ টাকার জন্য অনেকে হাজার টাকার নোট দেন। আবার ৫০ টাকার টোলের জন্য কেউ এক হাজার টাকার নোট দিলে তাকে ৯৫০ টাকা ফেরত দিতে হয়। এক্ষেত্রে টোল কালেক্টরও টাকা গুনে দেন, চালককেও গুনে ফেরত নিতে হয়। এতে ভাংতি ফেরত দিতেও সময়ক্ষেপণ হয়।’

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

আরও পড়ুন

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...