বুধবার, ২৯ জুলাই ২০২৬

চট্টগ্রাম জাপার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জাপা চেয়ারম্যানের বাসভবনে হামলা ইতিহাসের জঘন্যতম ঘটনা: আবু তাহের

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে হামলা-ভাংচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির উদ্যোগে আজ ৩১ মে শুক্রবার বিকেলে চট্টগ্রামের জেলা পরিষদ মার্কেট চত্বরে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি-অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবু তাহের বলেন, জাতীয় পার্টি একদিনে গজিয়ে ওঠা দল নয়। জাতীয় এদেশের তৃণমূলের মেধাবী ছাত্র জনতার তিল তিল মেধা ও শ্রমে গড়ে ওঠা দল। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এদেশের সবচেয়ে সফল রাষ্ট্রপতি ছিলেন।
দেশের মানুষ আজো বলেন, জাতীয় পার্টির আমলে দেশ- উন্নয়ন অগ্রযাত্রায়- সুখ স্বচ্ছন্দে-স্বর্ণ যুগ ছিল। এদেশের সফল রাষ্ট্র পরিচালনার সাথে জড়িত একটি দলের প্রধানের বাসভবনে হামলা ইতিহাসের সবচেয়ে জঘন্যতম ঘৃণিত কাজ। একটি দেশে সরকার থাকা অবস্থায় একটি জনপ্রিয় রাজনৈতিক দলের প্রধানের বাসভবনের এই ধরনের নগ্ন হামলার ঘটনার ইতিহাসে কোথাও নজির নেই।

আলহাজ্ব আবু তাহের বলেন, জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মী জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনে সামনের কাতারে ছিলেন। জাতীয় পার্টির ফ্যাসিস্ট আওয়ামীলীগের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সব সময় জােরালো সমালােচনা করেছে। জাতীয় পার্টির আমলে এই দেশের প্রতিটি রাজনৈতিক দল তাদের পূর্ণ মতপ্রকাশের স্বাধীনতা ভোগ করেছিলেন। কোনো দলের নেতাকর্মীকে কখনো গ্রেপ্তার করা হয়নি।

মহানগর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবু তাহের আরো বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার ঘটনায় আমরা চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি-এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই হামলার ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

জাপা কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দিন ছিদ্দিকীর পরিচালনায়  সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর জাপার সহ-সভাপতি ওসমান খান, জাপা নেতা এড. লিটন কান্তি গুহ, কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম রেজা, জাপা নেতা ইঞ্জিলিয়ার ফজলে আজিম দুলাল, এম এ কাশেম, নগর সংস্কৃতিক পার্টির সভাপতি হাজী বাবুল আহমেদ, কোতোয়ালী থানা জাপা সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, ডবলমুরিং থানা জাপা সদস্য সচিব আরমান মিয়া, পতেঙ্গা থানার আহ্বায়ক আব্দুর রব, নগর যুব সংহতি নেতা এম জেড এইচ রঞ্জু, জাহিদ হোসেন, নীল কমল সুশীল, নগর ছাত্র সমাজের সাবেক আহ্বায়ক শরীফুল মোল্লা নিরব, যুগ্ম আহ্বায়ক জ্যাকশন সুশীল, কামাল উদ্দিন মাসুদ, বায়েজিদ থানা জাপা নেতা ডা. শফিকুর রহমান, চমেক ছাত্র সমাজ নেতা আলাউদ্দিন বাচ্চু, শান্ত কান্তি দেব ও রাহুল দাশ প্রমুখ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

আরও পড়ুন

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো আগামী ৩১ জুলাই শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম’র গ্যালারী হলে অনুষ্ঠিত হবে।নির্মাতা শ্যামল চৌধুরী’র...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...