বুধবার, ২৯ জুলাই ২০২৬

ঘূর্ণিঝড় শক্তির প্রভাব: পতেঙ্গা-আনোয়ারায় আটকা পড়লো ৪ জাহাজ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে প্রবল জোয়ারের তোড়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এবং পতেঙ্গা উপকূলে আটকে গেছে বিদেশি পতাকাবাহী চারটি জাহাজ।

বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতের ঝোড়ো হাওয়ায় এসব ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে জাহাজগুলো দেখতে ভিড় করছে উৎসুক জনতা।

এর মধ্যে ট্যাংকার জাহাজ ‘এলপিজি সোফিয়া’ পানামার পতাকাবাহী, টাগ ‘নেভিমার-৩’ সেন্ট কিটস অ্যান্ড নেভিসের এবং বার্জ ‘মারমেইড-৩’ সিঙ্গাপুরের পতাকাবাহী। মামলা জটিলতার কারণে জাহাজ তিনটি দীর্ঘদিন বহির্নোঙরে অবস্থান করছিল। পাশাপাশি পতেঙ্গা এলাকায় এমভি হেরেম নামে আরেক লাইটার জাহাজও তীরে আটকে যায়।

জানা যায়, নিম্নচাপের প্রভাবে প্রবল জোয়ারের তোড়ে বৃহস্পতিবার রাতে আনোয়ারা উপজেলা উপকূল গহিরায় বঙ্গোপসাগরের চরে আটকে যায় টাগ ‌‘নেভিমার-৩’, বার্জ ‘মারমেইড-৩’। অন্যদিকে প্রায় একই সময়ে পতেঙ্গা আউটার রিংরোডের বাঁধে আটকে যায় ‘এলপিজি সোফিয়া’। সন্নিকটে বাঁধের কংক্রিট ব্লকে আটকে যায় ‘এমভি হেরেম’।

শুক্রবার (৩০ মে) বন্দর সূত্রে জানা গেছে, টাগ ‘নেভিমার-৩’ এর সহায়তায় ‘মারমেইড-৩’ বার্জটি ২০২৩ সালের ৫ মে ভারতের কোলকাতা থেকে পাথর নিয়ে আসে। পরে মামলা জটিলতায় আটকে যায়। তখন থেকে টাগ এবং বার্জটি বহির্নোঙরে অবস্থান করছে। একইভাবে এলপিজি সোফিয়া জাহাজটি বাল্ক তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বহন করে। এটি মোংলা এবং চট্টগ্রামের কয়েকটি এলপি গ্যাস বিপণনকারী প্রতিষ্ঠানের এলপিজি নিয়ে আসে। গত বছরের ৪ জুন মোংলা বন্দরে এলপিজি খালাস করে ৬ জুন চট্টগ্রাম বন্দরে আসে। এরপর এলপিজি খালাস করে মামলা জটিলতা নিয়ে বহির্নোঙরে অবস্থান করছিল জাহাজটি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টার পর মহেশখালী থেকে আসার পথে প্রবল বাতাস ও সমুদ্রের ঢেউয়ের কারণে জাহাজ দুটি নিয়ন্ত্রণ হারিয়ে তীরে উঠে যায়।

জাহাজে দায়িত্বে থাকা ওয়াচম্যান মিসকাতুর রহমান বলেন, ‘বাঁশখালীর গণ্ডামারা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কয়লা খালাস শেষে ফেরার পথে ঝড়ে কবলে পড়ি। পরে উপকূলের চরে আটকা পড়ি।’

জাহাজ দুটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই মালিকানাধীন এক কোম্পানির বলে জানান তিনি।

এদিকে ঘটনার পরপরই কোস্ট গার্ড সাঙ্গু স্টেশন ও বারআউলিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পাহারার ব্যবস্থা গ্রহণ করে।

নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কায়সার হামিদ বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর থেকেই আমরা ঘটনাস্থলে অবস্থান করছি।’

অন্যদিকে একই রাতেই সাগরের জলোচ্ছ্বাসে চট্টগ্রাম নগরের পতেঙ্গা উপকূলে আটকে পড়েছে এমভি আল-হেরেম ও বিএলপিজি সুফিয়া নামে আরও দুটি জাহাজ।

স্থানীয়রা জানান, জাহাজগুলোতে থাকা কর্মীরা নিরাপদে উপকূলে নেমে আসেন। কোনো ধরনের প্রাণহানি বা মালামাল ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে শুক্রবার (৩০ মে) সকালে এসব জাহাজ দেখতে উৎসুক জনতা ভিড় করে, ফলে নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী ।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

আরও পড়ুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো আগামী ৩১ জুলাই শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম’র গ্যালারী হলে অনুষ্ঠিত হবে।নির্মাতা শ্যামল চৌধুরী’র...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...