বুধবার, ২৯ জুলাই ২০২৬

৪৪তম শাহাদাতবার্ষিকীতে চট্টগ্রামে বিএনপির দিনব্যাপী ব্যাপক কর্মসূচি

চট্টগ্রামে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি ও অঙ্গসংগঠনের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (৩০ মে) জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের নেতাকর্মী-বিভিন্ন পেঝাজীবী সংগঠনের নেতাকর্মীরা জিয়াউর রহমান বীর উত্তমের রাঙ্গুনিয়াস্থ মাজারে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে দিবসের শুরু করেন।
এরপর এই রাষ্ট্রনায়কের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে দল ও সংগঠনগুলো।

সারাদেশের মত আজ ৩০ মে শুক্রবার সকল থেকে চট্টগ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো নানান কর্মসূচির মধ্যদিয়ে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী দিনব্যাপী ব্যাপক অনুষ্ঠানের মধ্যদিয়ে পালন করা হয়।

মহানগর বিএনপি: শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির দু’দিনের কর্মসূচি গত বৃহস্পতিবার সকালে জিয়াউর রহমান বীর উত্তমের রাঙ্গুনিয়াস্থ মাজারে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে শুরু হয়েছে।
আজ শুক্রবার বাদ জুমা নগরীর বিভিন্ন মসজিদে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া মাইকে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার ভাষণ প্রচার করা হয়। এছাড়াও বিকেল সাড়ে ৩টায় নগরীর মুরাদপুরস্থ এলজিইডি মিলনায়তনে মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্যসচিব নাজিমুর রহমানসহ নগর বিএনপির নেতারা বক্তব্য রাখেন।

মহানগর যুবদল: সার্কিট হাউসে জিয়া স্মৃতি জাদুঘরে কোরআন খতম এবং গরিবদের মাঝে খাবার বিতরণ করেন মহানগর যুবদল। আগামীকাল শনিবার মহানগরের প্রতিটি ওয়ার্ডে গরিব ও অসহায় ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হবে।

উত্তর জেলা বিএনপি: দু’দিনের কর্মসূচির মধ্যে গতকাল বৃহস্পতিবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল করা হয়। আজ শুক্রবার সকালে বিএনপির উত্তর জেলার সকল উপজেলা ও পৌরসভা এবং সকল অঙ্গসংগঠন রাঙ্গুনিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।

দক্ষিণ জেলা বিএনপি: আজ শুক্রবার সকাল ১১টায় রাঙ্গুনিয়াস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রথম মাজারে দক্ষিণ জেলা বিএনপি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. ইদ্রিস মিয়া এবং সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীনসহ কমিটির নেতৃবৃন্দ, জেলার ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠন এবং আওতাধীন সকল উপজেলা, পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

আরও পড়ুন

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো আগামী ৩১ জুলাই শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম’র গ্যালারী হলে অনুষ্ঠিত হবে।নির্মাতা শ্যামল চৌধুরী’র...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...