শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চন্দনাইশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির শিক্ষা সামগ্রী বিতরণ 

চন্দনাইশ প্রতিনিধি  

” দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ‍্যকে ধারণ করে বৃহস্পতিবার ( ২৯ মে ) চট্টগ্রামের চন্দনাইশে দুর্নীতি দমন কমিশন ( দুদক) অনুমোদিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। চন্দনাইশ সদরস্থ ফাতেমা জিন্নাহ বালিকা বিদ্যালয়ের হলরুমে ৩০০ শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন।

কমিটির সদস‍্যা অধ্যাপিকা তানিয়া নুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ‍্য আলোচক ছিলেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম -২ এর উপ পরিচালক মোহাম্মদ আহসানুল কবির পলাশ।

এ সময় অন‍্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি চন্দনাইশ উপজেলার সহ-সভাপতি বিশিষ্ট ব‍্যবসায়ী আব্দুল মন্নান, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিণ চন্দ্র রায়, ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান আলী,

চন্দনাইশ সদরস্হ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, অর্থ সম্পাদক ওমর ফারুক, সদস্য মোহাম্মদ মোজাম্মেল হক সুজন, ক্রিড়া সম্পাদক জিয়া উদ্দিন প্রমুখ।

এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে দুর্নীতি প্রতিরোধ কমিটির এহেন মহৎ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের শিক্ষার্থীদেরকে সহযোগিতা মূলক কর্মকান্ডে নিজেদের আত্মনিয়োগের মাধ্যমে সমাজকে দুর্নীতিমুক্ত রাখতে এগিয়ে আসার আহবান জানান।

তিনি আরও বলেন, নীতি-আদর্শবান লোকের সংখ্যাই বেশি। কিন্তু দুষ্টলোকের ক্ষমতা বেশি। তারাই সমাজকে দাবিয়ে রাখতে চায়। রাজনীতির ক্ষেত্রেও আদর্শবান এবং ত্যাগীরা থাকে অবহেলিত। আত্মসম্মান এবং অভিমান তাদের বড় সম্পদ। দুর্নীতির এই দুষ্ট ক্ষত থেকে রাষ্ট্র এবং সমাজকে রক্ষা করতে হলে আমাদেরকে প্রথমত নিরপেক্ষভাবে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতেই হবে।

ওই সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সময়ের পরিবর্তনে তোমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছো যা আমাদের সময়ে ছিল না। তোমরা লেখাপড়ায় আরো মনোযোগী হও পাশাপাশি যথাসম্ভব বাড়ীতে নিজের কাজ নিজে করে মা বাবাকে সহযোগিতা করবে এতে তোমাদের জীবনে শৃঙ্খলার পাশাপাশি সৎ এবং নিষ্ঠার সাথে সুন্দর জীবন গঠনে সহায়ক হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটির নেতৃত্বে আলমগীর নূরের সমর্থন কামনা

হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি ও নন্দন ফার্মার যৌথ উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষ্যে হাজারী লেইন ঔষধ ব্যবসায়ীদের অংশগ্রহণে নববর্বের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়...

চট্টগ্রামে লায়ন্স জেলার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

লায়ন্স ইন্টার‌ন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।সকাল ৯টায় বর্ষবরণ উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন আশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে...

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির বর্ষবরণ অনুষ্ঠানে বৌদ্ধ শিল্পী পরিষদের সংগীত পরিবেশন

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম আয়োজন করে দুদিনব্যাপী অনুষ্ঠানমালার।আজ (১৪ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া বর্ষবরণ অনুষ্ঠানে...

বৈশাখের এই আয়োজন অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন: প্রতিমন্ত্রী মীর হেলাল

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে বৈশাখের আয়োজন বাংলাদেশির অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন—এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।তিনি বলেন,...