শনিবার, ৯ মে ২০২৬

পাহাড়তলীতে দুই ডাকাত গ্রেপ্তার, লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৭ মে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবুল আজাদের নেতৃত্বে রাত সাড়ে ৯টায় পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী জেলে পাড়া পিসি রোডস্থ শুকতারা গ্যারেজ সংলগ্ন খাজা গরীবে নেওয়াজ তেলের দোকানের উত্তর পাশে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ছোরা নিয়ে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ এক ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামী হলেন-মোঃ পারভেজ প্রকাশ অপশন পারভেজ(২৫)। এসময় গ্রেফতারকৃত আসামী মোঃ পারভেজ প্রকাশ অপশন পারভেজ(২৫) এর দেহ তল্লাশী করে একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ১টি কাঠের বাটযুক্ত রিভালবার, ৫ রাউন্ড ৩২ কেলিবারের তাজা গুলি, ১টি কাঠের বাটযুক্ত ধারালো ছোরা ও ১টি কাঠের বাটযুক্ত লোহার ধারালো দা উদ্ধার করেন।
পরবর্তীতে পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় পাহাড়তলী থানাধীন নোয়াপাড়াস্থ ঝোলাপাড়া এলাকা থেকে ডাকাত দলের অপর সদস্য রিয়াজুর রহমান প্রকাশ মুরাদ প্রকাশ টাকলা মুরাদ প্রকাশ রিয়াদ (২২) কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্র-গুলি গত বছরের ৫ আগষ্ট পাহাড়তলী থানায় ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে থানার অস্ত্রাগার হতে লুট করেছে বলে স্বীকার করেছে।

দীর্ঘদিন ধরে আসামীরা উক্ত আগ্নেয়াস্ত্র ও গুলি ব্যবহার করে পাহাড়তলী থানা এলাকাসহ নগরীর বিভিন্ন থানা এলাকায় পথচারী, অটোরিক্সা চালকদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছে। এছাড়াও তারা পাহাড়তলী থানাধীন টোল রোড এলাকায় দিয়ে বিদেশ গমনাগমন যাত্রী, পতেঙ্গা সমূদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটক, চট্টগ্রাম বন্দর হতে আগত বিভিন্ন লরি, ট্রাক, কাভার্ড ভ্যানের গতিবিধি লক্ষ্য করে আসামীদের হেফাজতে থাকা অস্ত্র-গুলি ও ছোরার ভয় দেখিয়ে তাদের নিকট থাকা বিভিন্ন পণ্য, নগদ টাকা, মূল্যবান জিনিস পত্র হাতিয়ে নেয়।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামী মোঃ পারভেজ সহ তার অপরাপর পলাতক সহযোগী আসামীদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদ বলেন, ডাকাতির প্রস্তুতিকালে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে...

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...