চট্টগ্রাম নগরীতে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর (উত্তর- দক্ষিণ) গোয়েন্দা শাখা (ডিবি)।
রবিবার (২৫ মে) রাত সাড়ে ১০ টার দিকে বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৬ মে) মহানগর (উত্তর- দক্ষিণ) গোয়েন্দা শাখা (ডিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
গ্রেপ্তার দুজন হলেন – মোঃ এয়াকুব আলী (৩২) এবং মোঃ নজরুল ইসলাম (৩৩)। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবাসহ সরবরাহ করে এনে চট্টগ্রাম নগরীর বিভিন্ন মামলায় বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উদ্ধারকৃত মাদকসহ বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়।
চট্টগ্রামনিউজ/ এসডি/
