বুধবার, ২৯ জুলাই ২০২৬

এভাবে হারিয়ে যাওয়া সিএনজি’র মালিক তার গাড়িটি আর ফিরে পেত না

ওরা সিএনজি চুরি করে সিএনজির রুপ পরিবর্তন করে বিক্রি করতো

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

ওরা সিএনজি চুরি করে-চোরাই সিএনজির রূপ পুরোপুরি পরিবর্তন করে বিক্রি করতো। এরপর সে সিএনজিগুলো ক্রয় করতো আরেকটি গ্রুপ। চুরি করা সিএনজির গুলোর ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার ও রঙ পরিবর্তন করে বিক্রি করতো তারা। দীর্ঘদিন এই চক্র তাদের অপরাধ চালিয়ে আসলেও শেষ পর্যন্ত এই চোর চক্রের কয়েকজন সদস্য ধরা পড়েছে পুলিশের হাতে।

নগরে চোরাই যানবাহন কেনাবেচার একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি চোরাই সিএনজি অটোরিকশা ও নম্বর প্লেট পরিবর্তনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সিএমপির গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পরিদর্শক মো. ইকবাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গত ২৩ মে রাতে পাঁচলাইশ থানার বাদুরতলার আল মাদানী রোডের একটি অটো ওয়ার্কশপে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে চোরাই সিএনজি বিক্রির সময় মো. হাসান পাটোয়ারী (৩৭) ও মো. বিল্লাল হোসেন (৩৮) নামে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

সিএনজিগুলো দেখলে বোঝার উপায় নেই, এগুলো চুরি করা সিএনজি। রুপ পরিবর্তন করে একদম নতুন বানিয়ে ফেলত। অনেকসময় আবার এগুলো বিআরটিএ’র কিছু অসাধু লোকের যোগসাজশে অন টেস্ট বানিয়ে নতুন রেজিষ্ট্রেশন করে সড়কে চালানো হত।

এভাবেই হারিয়ে যাওয়া সিএনজি’র মালিক তার মালিকানাধীন গাড়িটি আর কখনোই ফিরে পেত না।

আজ শনিবার বিকেলে আয়োজিত সিএমপি’র দামপাড়া পুলিশ লাইন্সের পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন নগর গোয়েন্দা পুলিশের (উত্তর/দক্ষিণ) ডিসি হাবিবুর রহমান।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, একটি চোরাই সিএনজি ক্রয় বিক্রয় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া চমকপ্রদ তথ্যে এই অপরাধমূলক কর্মকাণ্ড উঠে আসে।

এ সময় পুলিশ চান্দগাঁওয়ের শরফতউল্লাহ পেট্টোল পাম্পের পিছনে নেজামের সিএনজির গ্যারেজ থেকে দুইটি চোরাই সিএনজিসহ ৩৫টি লেটার পাঞ্চ, একটি ড্রিল মেশিন, একটি নাম্বার প্লেইট, ২টি রিপিট গান, একটি হাতুড়ি, একটি প্লাস, একটি রেত ও সংশ্লিষ্ট কাজের একটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করে।

পুলিশ আরো জানায়, চোরাই সিএনজি গুলো প্রথমে তারা ইঞ্জিন নাম্বার ও চেসিস নাম্বার পাঞ্চ করে পরিবর্তন করতো। পরে অদ্ভুত এক নাম্বার লাগিয়ে নতুন রঙ করে গ্রাহকের কাছে বিক্রি করতো। এরমধ্যে কিছু কিছু সিএনজি অন টেস্ট দেখিয়ে বিআরটিএ থেকে রেজিষ্ট্রেশনের মাধ্যমে নতুন নাম্বার নিয়ে নিত।

আবার কিছু সিএনজি একই নাম্বারে দুইটি চলতো। এ ঘটনায় ঐ গ্যারেজ মালিক নেজামকে আটক করা যায়নি। পুলিশ আসার খবরে তাৎক্ষণিক পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় সে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে চুরি ও প্রতারণা আইনে মামলা করেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...