শনিবার, ৯ মে ২০২৬

পতেঙ্গা সৈকতে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া আকবরসহ দুজন আহত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় প্রতিপক্ষ গ্রুপের গুলিতে শীর্ষ সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবরসহ (৪৪)  দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে সৈকতের পশ্চিম পাশে এই ঘটনা ঘটেবলে জানান পুলিশ। পুলিশ জানান, এসময় পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে গুলিতে আহত হয়েছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির এক কর্মকর্তা।
পুলিশ তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেছে। বিষয়টি চট্টগ্রামনিউজকে নিশ্চিত করেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক।

নূরল আলম আশিক বলেন, পতেঙ্গা থেকে গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে দুই নম্বর ওয়ার্ডে ভর্তি করেছেন। তাদের একজন ঢাকাইয়া আকবর।

আকবর নগরের বায়েজিদ বোস্তামী এলাকার মঞ্জু মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে। ‘সন্ত্রাসী’ সাজ্জাদের প্রতিপক্ষ হিসেবে পরিচিত আকবর ও সরোয়ার।

পতেঙ্গা সমুদ্র সৈকতের ব্যবসায়ী মো. আলমগীর চট্টগ্রাম নিউজকে বলেন, পুলিশ এবং স্থানীয়দের কাছ থেকে শুনেছি যিনি গুলিবিদ্ধ হয়েছেন তার নাম নাকি ঢাকাইয়া আকবর। তিনি একজন মহিলা এবং অন্য চারজন ছেলেসহ মোট ৬ জন একটি দোকানে নাস্তা করার জন্য বসেছিলেন। তখন রাত সাড়ে ৮টার মত।
এসময় কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেলে করে চারজন যুবক ঘটনাস্থলে এসে ঢাকাইয়া আকবরকে লক্ষ্য লরে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এসময় আকবর দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু তিনি তবুও গুলিবিদ্ধ হন।’

এসময় সময় হঠাৎ করে সৈকত এলাকায় হঠাৎ গোলাগুলির শব্দে সৈকতে বেড়াতে আনা দর্শনার্থী এবং ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কিত ছড়িয়ে পড়ে। এসময় দর্শনাথীরা ছোটাছুটি শুরু করেন। পরবর্তীতে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকাইয়া আকবর ও একজন দর্শনার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকতে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঢাকাইয়া আকবরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। কারা গুলি করেছে তা জানা যায়নি। আমরা খোঁজ খবর নিচ্ছি।

পতেঙ্গা সমুদ্র সৈকতের এক টুরিষ্ট সদস্য জানান, আকবরের সাথে থাকা চারজন ছেলে এবং একজন মহিলা ছিলেন। যখন গুলি করা করা তখন অই যুবকরা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। আর মহিলা যিনি ছিলেন তিনি গুলিবর্ষণকারীদের সাথে চলে গেছেন।

এদিকে অপর একটি সূত্রে জানা গেছে, কারাবন্দী শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সঙ্গে সন্ত্রাসী ঢাকাইয়া আকবরের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। সাজ্জাদকে ঢাকা থেকে পুলিশে দেওয়ার পেছনেও ঢাকাইয়া আকবরের হাত রয়েছে—এমন ধারণা সাজ্জাদের। সেই ক্ষোভ থেকেই আকবরকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হতে পারে বলে পুলিশ ধারনা করছেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

আরও পড়ুন

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহতদের মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রী ও তাদের তিন শিশু কন্যা। শনিবার (৯ মে) সকালে উপজেলার...