শনিবার, ২৭ জুন ২০২৬

নারী-শিশুসহ ৫ জনকে ফেনী নদী দিয়ে পুশ-ইন, বিজিবির হেফাজতে

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে আবারও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে নারী ও শিশুসহ ৫ বাংলাদেশি নাগরিককে ফেনী নদীতে ঠেলে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাদের হেফাজতে নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্থানীয় সূত্র জানায়, রামগড় ও সাব্রুম আন্তর্জাতিক সীমান্তের বাংলাদেশ অংশের কাজীরচর এলাকায় বিএসএফের ১১৪ ব্যাটালিয়নের সদস্যরা ফেনী নদীর পাড়ে এনে ৫ জনকে পুশ-ইন করে। এসময় তাদের শরীর প্লাস্টিকে মোড়ানো ছিল বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। ফেনী নদীতে ঠেলে দেয়ার এ অমানবিক ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

পুশ-ইন হয়ে আসা ব্যক্তিদের প্রাথমিকভাবে শনাক্ত করা না গেলেও তারা সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন একজন পুরুষ, একজন নারী এবং তিন শিশু। বিজিবি ও পুলিশ সদস্যরা বর্তমানে তাদের হেফাজতে রেখেছেন।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসমত জাহান তুহিন বিষয়টি নিশ্চিত করে জানান, “পুশ-ইন হয়ে আসা পাঁচজনকে বিজিবি ও পুলিশ নিরাপদে হেফাজতে নিয়েছে। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।”

পুশ-ইন হওয়া উমেদ আলী নামের এক ব্যক্তি সাংবাদিকদের জানান, তিনি তার স্ত্রী ও তিন কন্যাসন্তানকে নিয়ে ভারতের হরিয়ানায় দিনমজুরের কাজ করতেন। চলতি মাসের শুরুতে রাতের আঁধারে তাদের বাসায় অভিযান চালিয়ে আটক করে বিএসএফ। এরপর তাদের কাছ থেকে টাকা, মোবাইল ও নথিপত্র জব্দ করা হয়। পরে গতরাতে সাব্রুম সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।

উল্লেখ্য, এর আগেও চলতি মে মাসের ৭ তারিখে খাগড়াছড়ির পানছড়ি ও মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে ৮০ জনকে একইভাবে পুশ-ইন করে বিএসএফ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে...

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: ক্রিকেটের ফাইনাল কাল রোববার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...