জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় তিন নেতৃবৃন্দকে চট্টগ্রামে এক ঘরোয়া আয়োজনে সংবর্ধনা দেয়া হয়েছে।
গত ১৮ মে রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে জাতীয় যুবশক্তির নবনির্বাচিত কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার হাসনাত তপু, সংগঠক ওমর ফারুক ও শাহরিয়ার রিজবী সম্মানে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা। আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগরের সংগঠকবৃন্দ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছার পর ভোজসভার আয়োজনের মাধ্যমে নবনির্বাচিত নেতাকে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ জাতীয় যুবশক্তির ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
এসময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা নবনির্বাচিত কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার হাসনাত তপু, সংগঠক ওমর ফারুক ও শাহরিয়ার রিজভী শুভকে দিকনির্দেশনামূলক উপদেশ প্রদান করেন।

তিনি বলেন,”একজন সংগঠকের মূল শক্তি হচ্ছে আদর্শ ও আন্তরিকতা। তরুণদের মাঝে নেতৃত্ব বিকাশে আপনাকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। জাতীয় যুবশক্তিকে এগিয়ে নিতে আপনার সক্রিয়তা এবং নিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এই আয়োজন চট্টগ্রামে জাতীয় যুবশক্তির সাংগঠনিক বন্ধনকে আরও দৃঢ় করার পাশাপাশি যুব নেতৃত্বের প্রতি আস্থা ও সম্মান প্রদর্শনের এক উজ্জ্বল নিদর্শন হয়ে থাকবে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
