মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

চকরিয়ায় জমির বিরোধ নিয়ে হামলায় নিহত -১, ঘাতক আটক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ড খোজাখালী হাসিমার মার্কেট এলাকায় জমির বিরোধ নিয়ে সন্ত্রাসীর হামলায় মোহাম্মদ আরিফুল ইসলাম(৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক সুজনকে আটক করা হয়।

মঙ্গলবার (২০ মে) সকাল ১১ টার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোহাম্মদ আরিফুল ইসলাম বাজার বাড়িতে যাওয়ার সময় ঘাতকের বাড়ির বরাবর আসলে ঘাতক সুমন আরিফকে ছুরিকাঘাত করে। এছাড়া নিহত আরিফের সাথে থাকা মোহাম্মদ খাইরুলকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা ছুরিকাঘাতে গুরতুর আহত হওয়া আরিফুল ইসলাম ও মোহাম্মদ খাইরুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করে।

এসময়  মোহাম্মদ খাইরুলের অবস্থা গুরতুর হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

স্থানীয়রা আরো জানান, জমি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। দীর্ঘদিন বিরোধের সুত্রে ধরে আজকে এ খুনের ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আরিফুল ইসলাম চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ড খোজাখালি হাসিমার মার্কেট এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে।
ঘাতক সুজন(৩২) একই এলাকার রাজু বৈদ্যর ছেলে বলে জানা গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনাস্থলে পুলিশসহ আমি উপস্থিত হয়ে সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ও ঘাতকের মা আটক করি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...