মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কর্ণফুলীতে ছাত্রলীগের মিছিল: ৩১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’-এর সক্রিয় কর্মী ও পদধারী দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ মে) সকালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে, শুক্রবার (১৬ মে) রাত ১টা ২০ মিনিটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ।

গ্রেপ্তারকৃতরা হলেন—কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী নজির উল্লাহ বাড়ির রাহাত মাহমুদ ফারহান (২০), পিতা আব্দুল মালেক ওরফে ঘোড়া মালেক; এবং শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজী ওমরা মিয়া চৌধুরী বাড়ির মো. রিকন ওরফে কফিল (৩০), পিতা মৃত জহুর আহমদ।

মামলার এজাহারে বলা হয়, গত ১৬ মে রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় নেতা-কর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জুলধা ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাশে ইউসুফ সাহেবের বালুর মাঠে মিছিল করছে। তারা লাঠিসোটা হাতে স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

রাত ১১টা ২০ মিনিটে ওসি মোহাম্মদ শরীফের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পৌঁছালে প্রায় ৩০-৩১ জন মিছিলকারী দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে ফেলে যাওয়া ৯টি লাঠি উদ্ধার করা হয়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে এবং এলাকায় অভিযান চালিয়ে ফারহান ও কফিলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পলাতকদের পরিচয় দিয়েছে এবং জানিয়েছে, সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠনের সক্রিয় সদস্য।

পুলিশ জানায়, ওই রাতে মিছিলের নেতৃত্বে ছিলেন মো. মনির উদ্দিন নাঈম (২৮)। তাদের উদ্দেশ্য ছিল জুলধা বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো।

ঘটনার পর কর্ণফুলী থানার এসআই জুয়েল মজুমদার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২)/৮/৯/১০ ধারায় মামলা দায়ের করেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৪-১৫ জনকে আসামি করা হয়।

অন্য আসামিরা হলেন—মো. ফয়সাল (১৮), মো. মাসুদ (২০), মো. হানিফ (২২), তৌসিফ (১৮), আকাশ (১৮), জিসান (১৮), জাহিদুল (১৯), নাবিল (২৩), মামুন (৩০), ইমরান (২৫), হাসান (২৬), মিজান (১৯), মনির (২৬) ও সরোয়ার (২৫)। অধিকাংশ আসামির বাড়ি জুলধার ৭ নম্বর ওয়ার্ডের সুলতান বাপের বাড়ি এলাকায়।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...