শনিবার, ২ মে ২০২৬

টেকনাফে ৪৫ কোটি টাকার মাদক ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিভিন্ন সময় চালানো অভিযানে উদ্ধার করা সাড়ে ৪৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্ট গার্ড।

শুক্রবার সকালে টেকনাফ বিসিজি স্টেশনে এসব ধ্বংস করা হয় বলে জানান কোস্ট গার্ডের পূর্ব জোনের টেকনাফ বিসিজি স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশিদ তানভীর।

নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তানভীর বলেন, ২৭ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ১২টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে এককভাবে ও র‍্যাবের সমন্বয়ে সমুদ্র উপকূলীয় এলাকা থেকে মোট নয় লাখ ৬ হাজার ৪৭০টি ইয়াবা ও ৬০ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৪৫ কোটি ৫০ লাখ ৪৭ হাজার টাকা বলে জানান তিনি।

তিনি বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ছাড়া আলামত হিসেবে ৯৮০টি ইয়াবা ও ১৭৫ গ্রাম গাঁজা থানায় জমা দেওয়া হয়েছে। বাকি নয় লাখ পাঁচ হাজার ৪৯০টি ইয়াবা ও ৬০ কেজি ২২৫ গ্রাম গাঁজা ধ্বংসের জন্য কক্সবাজারের মুখ্য বিচারিক হাকিম আদালত নির্দেশ দেয়।

মাদক ধ্বংস কার্যক্রমে কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ, কক্সবাজারের জ্যেষ্ঠ মুখ্য বিচারিক হাকিম আসাদ উদ্দিন মো. আসিফ, শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সিফাত উল্লাহ তাসনিম আলম, টেকনাফ থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং র‌্যাবের প্রতিনিধিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট কমান্ডার তানভীর বলেন, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে উপকূলীয় অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধে ব্যাপক অগ্রগতি হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন করে আগামীকাল শনিবার শুরু হচ্ছে খেলোয়াড় তৈরীর মিশন নতুন কুড়ি স্পোর্টস।আগামীকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায় পৌছেছে তাদের সংক্ষিপ্ত তালিকা করলে তাতে নিঃসন্দেহে আসবে মামুনুল ইসলাম মামুনের নাম।কারন বাংলাদেশের ফুটবলে মধ্যমাঠে...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক মনসুর আহমেদ আজাদ (২৮) নিহত হয়েছেন।শুক্রবার (১ মে) দুপুর তিনটার...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে...