মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

“কালুরঘাট সেতু আর স্বপ্ন নয় “এগিয়ে যাওয়ার নতুন দুয়ার উন্মোচিত

দেবাশীষ বড়ুয়া রাজু, বোয়ালখালী

বোয়ালখালী কালুরঘাট সেতু এখন আর স্বপ্ন নয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস গতকাল এই সেতু নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। এই ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে যাচ্ছে।
কালুরঘাট সেতু নির্মাণের ভিত্তি স্থাপনের পর দিন আজ বৃহস্পতিবার  সকালে বোয়ালখালী কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ ও বোয়ালখালী নাগরিক সমাজ আনন্দ মিছিলের আয়োজন করে।

সকাল ১০ টায় কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্ত থেকে আনন্দ মিছিল সেতুর পূর্ব পাড়ে গিয়ে বোয়ালখালী কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক মুস্তফা নঈম এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কলামিস্ট, বিশিষ্ট প্রকাশক সৈয়দ জাকির হোসাইন, সাংবাদিক মনজুর মোরশেদ, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, বিএনপি নেতা শহীদুল্লাহ চৌধুরী, এস এম সেলিম, মোহাম্মদ রফিক, হাজী আবু আকতার, আ ন ম ইলিয়াস, নুরুল আবসার, ফায়াজ মেহের, ইব্রাহিম তালুকদার, গোলাম হোসেন নান্নু, ইব্রাহিম চৌধুরী মানিক প্রমুখ ।

বোয়ালখালী কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মুস্তফা নঈম বলেন, ‘একটি সেতুর জন্য বছরের পর বছর, যুগের পর যুগ অপেক্ষায় ছিলাম। সেই বহুল প্রত্যাশিত ‘কালুরঘাটে রেল ও সড়ক সেতু’ নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে। এ জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। একই সাথে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সকল উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

তিনি জানান, বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ ২০১৩ সাল থেকে নতুন সেতুর দলমত নির্বিশেষে একটি প্লাটফর্মে এনে এ জনদাবিকে জোরালো করে। এরই ধারাবাহিকতায় এই আনন্দ মিছিল। শুক্রবার ১৬ মে প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

সুদীর্ঘ সময় থেকে একটি সড়ক সেতুর অভাবে বহু গুরুতর অসুস্থ ব্যক্তি চিকিৎসার জন্য শহরে যাওয়ার পথে কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তেই মৃত্যু বরন করার মতো দুঃখ জনক ঘটনার স্বাক্ষী এই বোয়ালখালী মানুষ। সেতু আন্দোলনের শুরু থেকে যারা মাঠে ছিলেন যারা নৈতিক ও মানসিক সহ বিভিন্ন ভাবে সহায়তা করেছেন তাদের অনেকেই আজ এই আনন্দের দিনে আমাদের মাঝে নেই তাদের প্রতি শ্রদ্ধা জানান। বক্তরা বলেন বহু চড়াই-উতরাই শেষে স্বপ্নের কালুরঘাট সেতু আজ বাস্তবতা। বক্তরা আশা করে সেতুর এই দৃশ্যমান কাজ দ্রুত নির্মাণের দিকে এগিয়ে যাবে। সেতুর মাধ্যমে বোয়ালখালী পটিয়া এলাকায় নতুন যুগের সূচনা হবে। শিল্প উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে যাবে। পর্যটন শিল্পের প্রসার ঘটবে। বক্তরা দ্রুততম সময়ের মধ্যে সেতুর কাজ শুরু করবার জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান। সভাশেষে মুনাজাত পরিচালনা করেন মোহাম্মদ সেলিম।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর...

আরও পড়ুন

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...

বোয়ালখালীতে এবার এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ১৪৬ জন, প্রথম দিনে অনুপস্থিত ১১

সারাদেশের ন্যায় চট্টগ্রামের বোয়ালখালীতেও আরম্ভ হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার ৬ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়...

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের...