মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

প্রেমের ফাঁদে বাসায় নিয়ে সর্বস্ব হাতিয়ে নিয়ে খুন, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন পাহাড়তলী বাজার এলাকায় প্রেমের ফাঁদে ফেলে এক ব্যক্তিকে বাসায় ডেকে নিয়ে সর্বস্ব হাতিয়ে নেয়ার পর- জানাজানির ভয়ে ওই ব্যক্তিকে দুইতলার ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে।
৯৯৯ নম্বরে ফোন পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় রুনা আক্তার প্রকাশ বিলু (৩৫) ও তার সহযোগী ইব্রাহীম খলিলুল্লাহ প্রকাশ মিজান (৫০) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুইজন স্বামী-স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১০ মে) পাহাড়তলী বাজারস্থ ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পার্শ্বে সুলতান সাহেবের এক তলা বিশিষ্ট বিল্ডিংয়ের ছাদ থেকে রনজিৎ দত্ত নিলক (৫৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

গতকাল রোববার বিকেল ৩টার দিকে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া। এর আগে, গত শনিবার রাত ১১টার দিকে অভিযুক্ত রুনা আক্তারকে এবং গতকাল দুপুরে তার কথিত স্বামী ইব্রাহিম খলিলুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত নিলক জিসকা ফার্মাসিউটিক্যালসে সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি পটিয়া জেলায়। তিনি পরিবার নিয়ে পাহাড়তলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
কিছুদিন আগে তার সাথে পরিচয় হয় রুনা আক্তারের (৩৫) সঙ্গে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। রুনা প্রেমের ফাঁদে ফেলে রনজিততে কব্জা করার চেষ্টা করেন। রনজিত নিয়মিত রুনার বাসায় যাতায়াত করতেন।

পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জরুরি সেবা ‘৯৯৯’ এর মাধ্যমে ডবলমুরিং থানা পুলিশ জানতে পারে যে, পাহাড়তলী বাজারস্থ ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পার্শ্বে সুলতান সাহেবের ১তলা বিশিষ্ট বিল্ডিংয়ের ছাদে অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহ পড়ে আছে। তাৎক্ষণিক থানার টহল টিমে দায়িত্বরত উপপরিদর্শক সোগকে খবর পৌঁছানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। পরে নিহতের পরিচয় শনাক্তের জন্য সিএমপির বিভিন্ন থানায় ছবিসহ বেতার বার্তা প্রেরণ করেন।

এর আগে ৯ মে নিহতের স্ত্রী শিপ্রা মজুমদার (৪৯) তার স্বামীকে খুঁজে না পেয়ে নগরীর পাহাড়তলী থানা ও আকবরশাহ থানায় যোগাযোগ করেন। পরে জানতে পারেন ডবলমুরিং থানা পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন। পরে তিনি থানায় এসে মরদেহটি তার স্বামী বলে শনাক্ত করেন।

ক্লুলেস এই মার্ডার মামলার তদন্তে নামে পুলিশ, বিশ্বস্ত সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে মামলা রুজু হওয়ার ৮ ঘন্টার মধ্যে আর হত্যার আনুমানিক ২৪ ঘণ্টার মধ্যে শনিবার রাত ১১টার সময় হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামি রুনা আক্তার প্রকাশ পিংকি প্রকাশ বিলুকে (৩৫) নগরীর পাহাড়তলী এলাকার বাসা হতে গ্রেপ্তার করেন। পরে আসামি রুনা আক্তারের দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার তার সহযোগী আসামী কথিত স্বামী ইব্রাহীম খলিলুল্লাহ প্রকাশ মিজানকে(৫০) নগরীর দেওয়ানহাট এলাকা হতে গ্রেপ্তার করেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. রফিক বলেন, ঘটনার দিন রনজিৎ দত্ত নিলক রুনা আক্তারের বাসায় যায়। সেখানে তাকে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে তার কাছে থাকা ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে নেয়। উক্ত নেশা জাতীয় দ্রব্য সেবনে রনজিৎ অচেতন হয়ে পড়লে আসামীদ্বয় তাকে পাশের একটি বিল্ডিংয়ের ছাদে ফেলে দিয়ে মৃত্যু নিশ্চিত করে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...