বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বাঁশখালীতে স্ত্রীর রহস্যজনক মৃত্যু

রিয়াদুল ইসলাম রিয়াদ, বাঁশখালী প্রতিনিধি

রাত গভীর হলে সব শব্দ থেমে যায়। কিন্তু বাঁশখালীর গণ্ডামারায় এক শ্বশুরবাড়ির নিঃশব্দ ঘরে ঘটলো এমন এক ঘটনা, যা পুরো এলাকাকে স্তম্ভিত করেছে। মাত্র ২৩ বছর বয়সী সাকি আক্তারকে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া গেছে। অভিযোগ উঠেছে তাকে গলাটিপে হত্যা করেছেন স্বামী আজগর হোসাইন।

ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে, গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা বেড়িবাঁধের কাছে আনচার মেম্বারের বাড়ির পাশের ঘরে। স্থানীয়দের ভাষায়, এ যেন নিঃশব্দে ঘটেছে এক নির্মম ট্র্যাজেডি।

তিন বছর আগে সাকি আক্তার ও সিএনজি চালক আজগরের বিবাহ হয়েছিল। তাদের দেড় বছরের একটি শিশুকন্যাও রয়েছে। সংসারে অভাব ছিল, কিন্তু তা কি মৃত্যু ডেকে আনতে পারে? আজগর জীবিকা নির্বাহ করতেন সাগরে মাছ ধরে কিংবা দিনমজুরির কাজ করে—সবশেষে কিস্তিতে তোলা একটি সিএনজির চালক হিসেবে।

সাকি আক্তারের চাচা নুরুন্নবীর দাবি, এই মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, এটি ঠাণ্ডা মাথায় সাজানো একটি হত্যাকাণ্ড। “যৌতুকের জন্য আমার ভাতিজিকে অনেকবার নির্যাতন করা হয়েছে। এক মাস আগেই আজগরের ব্যাংকের কিস্তির টাকা পরিশোধ করা হয়েছে। এত করেও মেয়েটাকে বাঁচাতে পারলাম না।”

আরও চাঞ্চল্যকর তথ্য দেন নিহতের বাবা আবুল হোসেন। তিনি জানান, “আজগরের বড় ভাইও তার স্ত্রীকে হত্যা করেছিল। আমার মেয়েও সেই একই পরিণতি পেল। আমি এর বিচার চাই।”

ঘটনার পর আজগর সাকি আক্তারের নিথর দেহ নিয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে, কিন্তু সেখান থেকে চুপিসারে সরে পড়ে। কর্তব্যরত চিকিৎসক ডা. হামিদ সাকিকে মৃত ঘোষণা করেন। গলায় আঘাতের চিহ্ন তার মৃত্যুকে আরও প্রশ্নবিদ্ধ করে তোলে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, “মৃত্যুর কারণ সন্দেহজনক হওয়ায় মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

হালদা নদীতে  ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয়...

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায়...

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র...

অনুমোদন পেল সিজেকেএস এডহক কমিটি

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর...

আরও পড়ুন

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। তবে...

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।বুধ ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ এপ্রিল) চট্টগ্রামের...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গাছ পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...