সোমবার, ২৭ জুলাই ২০২৬

যানজট নিরসনে সাগরিকায় হবে বাস টার্মিনাল: মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম মহানগরীতে ক্রমবর্ধমান যানজট পরিস্থিতি মোকাবেলায় পাহাড়তলী সাগরিকা এলাকায় বাস টার্মিনাল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোববার ৪ মে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আন্ত:জিলা বাস মালিক সমিতির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

আন্ত:জিলা বাস মালিক সমিতি কর্মকর্তারা জানান, চট্টগ্রাম দেশের বানিজ্যিক রাজধানী এবং একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। চট্টগ্রাম থেকে দেশের রাজধানী ঢাকা, বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা, সিলেট বিভাগ, দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের প্রতিদিন লক্ষাধিক যাত্রী সড়কপথে চলাচল করে। অথচ, এই বিপুল যাত্রী প্রবাহের জন্য একটি আধুনিক ও সংগঠিত আন্তঃজেলা বাস টার্মিনাল এখনো স্থাপিত হয়নি। এতে করে যানজট সৃষ্টি হয়, যাত্রীদের হয়রানির শিকার হতে হয়, নিরাপত্তাহীনতা ভুগতে হয় । আমাদের প্রস্তাব পাহাড়তলী এলাকায় একটি আধুনিক বাস টার্মিনাল স্থাপন করা যেতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরবাসী প্রতিদিন যে যানজটের ভোগান্তি পোহাচ্ছেন, তা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করছে। যানজট শুধু নাগরিক দুর্ভোগই বাড়াচ্ছে না, নগরের অর্থনৈতিক কর্মকা-েও নেতিবাচক প্রভাব ফেলছে। নগরবাসীর দূর্ভোগ দূর করতে পাহাড়তলীস্থ সাগরিকায় একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করার বিষয়টি বিবেচনাধীন আছে।

তিনি বলেন, চট্টগ্রামে যত্রতত্র বাস স্টপেজ, অনিয়ন্ত্রিত পার্কিং, অপরিকল্পিত গণপরিবহন ব্যবস্থা ও আধুনিক বাস টার্মিনালের অভাবে যানজট বাড়ছে। এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমরা পাহাড়তলীর সাগরিকায় একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণের বিষয়টি বিবেচনা করছি। এই টার্মিনালটি হবে আন্তর্জাতিক মানের, যেখানে থাকবে আধুনিক অবকাঠামো, যাত্রীদের বিশ্রামের জায়গা, টিকিট কাউন্টার, পার্কিং সুবিধাসহ সব ধরনের নাগরিক সেবা।”

তিনি আরও বলেন, “নগর উন্নয়ন কেবল অবকাঠামো গড়ে তোলায় সীমাবদ্ধ নয়। মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে যুক্ত পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আন্ত:জিলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহামদ, নিয়াজ খান, আবুল বাহার চৌধুরী, রুহুল আমিন, মনোয়ার হোসাইন, রিয়াজু আহমেদ, ফখরুল হাসান চৌধুরী, নাজিম উদ্দীন সোহেল, আনোয়ার হোসেন এরশাদ প্রমুখ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...