শনিবার, ৯ মে ২০২৬

'আ' লীগ অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে'

বিপ্লবের পর বাংলাদেশে কোনো মিডিয়া বন্ধ হয়নি : শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিদেশি মিডিয়া ও আওয়ামী লীগ অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মানুষ এখন ভিডিও দেখেন বেশি, নিউজ পড়েন কম। এই সুযোগকে কাজে লাগিয়ে মিথ্যা ছড়ানো হচ্ছে।’

তিনি বলেন,‘আওয়ামী লীগের পাণ্ডারা একটি ভিডিও দিয়ে ছড়াচ্ছিল- এক ছেলেকে জবাই করছে জামায়াতের নেতাকর্মীরা। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল, ল্যাটিন আমেরিকায় ড্রাগ নিয়ে এ ঘটনা ঘটেছে। কিন্তু এগুলো মানুষতো বিশ্বাস করছে। প্রতিনিয়ত অপতথ্য, মিস ও ডিজ ইনফরমেশন আসছে। এর মাধ্যমে সমাজের গোষ্ঠীগুলোর মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত লাগানো হচ্ছে।

শুক্রবার (০২ মে) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ‘জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ: গণমাধ্যমের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত ১৫ বছরে শেখ হাসিনার আমলে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়ন করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের বিষয়ে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, জাতিসংঘকে অনুরোধ করা হবে- বিশেষজ্ঞ একটি প্যানেল করে গত ১৫ বছরের তিন নির্বাচনসহ সব বড় বড় ঘটনাগুলোতে কেমন সাংবাদিকতা হয়েছে, সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল, তা অনুসন্ধান করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করতে।

‘জাতিসংঘ জুলাই গণহত্যা নিয়ে একটি চমৎকার প্রতিবেদন দিয়েছে। সেখানে আওয়ামীলীগের নেতা, মন্ত্রী কে কোথায়, কোন ভূমিকা রেখেছে, সেগুলো উল্লেখ করা আছে। এরকম একটি প্রতিবেদন যেন গত ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে করা হয়, সে বিষয় জাতিসংঘ সহায়তার জন্য লিখব। দেখি তারা কী বলে। ’

জুলাই আন্দোলনের সময় চট্টগ্রামে সাংবাদিকরা আন্দোলনকারীদের পুলিশে ধরিয়ে দেওয়ার বিষয়টি বারবার উঠে আসে আলোচনা সভায়। প্রেস সচিব বলেন, এ ঘটনার তদন্ত হওয়া উচিত। সাংবাদিক ইউনিয়ন ও প্রেস ক্লাবের উচিত একজন বিচারক, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিয়ে একটি বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খোলাসা করা। এটি বহু আগেই করা প্রয়োজন ছিল। যারা এগুলো করেছে তাদের আইনের আওতায় আনা উচিত। আন্দোলন ব্যর্থ হলে এই সাংবাদিকরা ছাত্রদের কী করতো, আপনারা দেখতেন।

সাংবাদিকদের প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‌’এটা সাংবাদিকদের জন্য সবচেয়ে ভালো সময়।
অতীতের যেকোনও সময়ের চেয়ে দেশের মানুষ বর্তমানে সবচেয়ে বেশি মত প্রকাশের স্বাধীনতা উপভোগ করছে। এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন, গালিও দিচ্ছেন। কাউকে কিছু বলা হচ্ছে না। কোনো সংবাদমাধ্যম কিংবা প্রেস-সরকার বন্ধ করেনি। সবাই স্বাধীনভাবে কাজ করছে।’
তিনজন সাংবাদিক চাকরি হারানোর বিষয়ে তিনি বলেন, ‘সরকার এর সঙ্গে জড়িত নয়। কোনো সাংবাদিকের ছাঁটাইয়ে সরকারের ভূমিকা নেই।’

প্রেস সচিব বলেন, অনেকে আবার বলছেন, স্বৈরাচারের দোসরদের প্রতি সফ্ট হচ্ছি। কিন্তু আমরাতো আইনের বাইরে গিয়ে কিছু করতে পারি না। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা সম্পাদকদের সঙ্গে বৈঠক করে বলেছেন, ‘আপনারা লিখুন। মন খুলে লিখুন। আমরা কোনও কলম ভেঙ্গে দেইনি, কোনো প্রেসে তালা দেইনি। কোনো গণমাধ্যম যদি তার কর্মীকে চাকরিচ্যুত করে, আপনারা সেই গণমাধ্যম অফিসের সামনে গিয়ে প্রতিবাদ করুন’।
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিষয়ে তিনি বলেন, ‘এ আইনের মাধ্যমে সাংবাদিকতাকে অবরুদ্ধ করা হয়েছে বলা হলেও, বাস্তবে মিডিয়া এখন যা ইচ্ছে তাই করছে। সাংবাদিকরা এখন মুক্তভাবে লিখতে পারছেন।’
তিনি আরও বলেন, ‘বিপ্লবের পর বাংলাদেশে কোনো মিডিয়া বন্ধ হয়নি। অথচ অন্যান্য দেশে এমন অনেক উদাহরণ রয়েছে।’

তিনি বলেন, সামনে নির্বাচন। আমাদের গণমাধ্যমকে এগুলোর জন্য প্রস্তুত হতে হবে। এটি শুধু সরকারের একার দায়িত্ব নয়। প্রতেকটি পত্রিকার ফ্যাক্ট চেকিং সেল থাকা দরকার। এটি পোস্ট রেভ্যুলেশনারী চ্যালেঞ্জ।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, আমরা দেখেছি শেখ হাসিনার সংবাদ সম্মেলনে আমাদের কিছু সাংবাদিক প্রশ্ন করতো, প্রশ্নগুলো দেখলেই মনে হতো তারা দালালি আর চামচামি করছেন। আমরা তো এমন সাংবাদিকতা চাইনি। স্বৈরাচারের দোসররা যেন আর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীন সাংবাদিকতার জন্য নিরাপদ ও স্বাধীন পরিবেশ অত্যন্ত জরুরি। স্বাধীন সাংবাদিকতার জন্য সংবাদ মাধ্যমগুলোর নিরপেক্ষ মনোভাব খুব বেশি দরকার। সাংবাদিক সুরক্ষা আইন এখনো কার্যকর হয়নি। দ্রুত যেন এ আইন কার্যকর হয়। বাংলাদেশে সাংবাদিকতার এখন বড় যে সংকট সেটি হলো আস্থার সংকট। গত সতের বছর সাংবাদিকতায় যে আস্থা ছিল, সেটি ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন একটি সুন্দর সময় এসেছে। সংবাদ মাধ্যমের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। এদেশের প্রতি আমাদের দায়বদ্ধতা আর কারো প্রতি সাংবাদিকরা দায়বদ্ধ নয়। যদি সাংবাদিকরা অন্যের প্রতি দায়বদ্ধ থাকেন তাহলে সেটি আর সাংবাদিকতা থাকে না। আমাদের সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে।

চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন। ধারণাপত্র উপস্থাপন করেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

সাংবাদিক গোলাম মওলা মুরাদ ও মিয়া মো. আরিফ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সাত্তার, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের সদস্য সচিব ডা. খুরশীদ জামিল, কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব ওসমান গণি মনসুর, চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শহীদুল হক, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নসরুল কদির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম মুখ্য সংগঠক রিজাউর রহমান, জাতীয় নাগরিক কমিটির সদস্য নীলা আফরোজ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রমুখ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না...

বায়েজিদ বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে রাউজানের যুবক খুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাড়িতে বেড়াতে...

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ)...

আরও পড়ুন

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।শুক্রবার (৮ মে) জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত শাপলা চত্বর...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার মানলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড....

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না (INS SUNAYNA) আজ শুক্রবার (৮ মে) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়| জাহাজটি বন্দরে আগমনকালে কমান্ডার চট্টগ্রাম...