বুধবার, ৬ মে ২০২৬

পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান

সাতকানিয়ায় শর্টগানের গুলি, ১০৫ লিটার মদ-সিএনজিসহ গ্রেপ্তার ১

সাতকানিয়া প্রতিনিধি | চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩ রাউন্ড র্শটগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। ২৯ এপ্রিল (মঙ্গলবার) দিবাগত রাতে উপজেলার ৪নং কাঞ্চনা ইউপির ১নং ওয়ার্ডের জাফর চৌধুরী পাড়ার একটি টিনশেড বসতঘরের ভিতর হতে উক্ত কার্তুজগুলো উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ২ টার সময় উপজেলার ৪নং কাঞ্চনা ইউপির ১নং ওয়ার্ডের জাফর চৌধুরী পাড়ার বাসিন্দা ও থানার পলাতক আসামি মিনহাজের বাড়িতে থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে টিনশেড বসতঘরের ভিতর হতে ৩ রাউন্ড র্শটগানের তাজা কার্তুজ উদ্ধার করে।

এদিকে থানা পুলিশের এসআই মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম সাতকানিয়ার ধর্মপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিশ্বহাট বাজারের উত্তর পার্শ্বে ইশ্বরের টেক নামক স্থানে রাস্তার উপর অভিযান চালিয়ে ১০৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও একটি সিএনজিসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মাদক কারবারির নাম আবদুর রহামন (৫৫)। সে উপজেলার ছদাহা ইউনিয়নের সাতঘড়িয়া পাড়ার তাজুর বাপের বাড়ীর মৃত আবদুর রশিদের ছেলে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চত করেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুল ইসলাম বলেন, পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে র্শটগানের তাজা কার্তুজ ও ১০৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও একটি সিএনজিসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামি মিনহাজের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে ও গ্রেফতারকৃর মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় দায়ের করা হয়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সেনাচৌকিতে তল্লাশীকালে ২১ জন রোহিঙ্গা আটক

বান্দরবানে রোহিঙ্গা অনুপ্রবেশ সংখ্যা পূর্বের চেয়েও বৃদ্ধি পাচ্ছে। এ...

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

আরও পড়ুন

বান্দরবানে সেনাচৌকিতে তল্লাশীকালে ২১ জন রোহিঙ্গা আটক

বান্দরবানে রোহিঙ্গা অনুপ্রবেশ সংখ্যা পূর্বের চেয়েও বৃদ্ধি পাচ্ছে। এ সকল রোহিঙ্গা নাগরিক জেলার বিভিন্ন চলমান সরকারি কাজে দিনমজুরের কাজ, গাছ পরিবহনের কাজ, ইটভাটার কাজ...

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটিকে চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।মঙ্গলবার (৫...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের কাবাডি বালক বিভাগে বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার কারণে হোটেল সোনালীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...