বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

চবিতে অনুষ্ঠিত হচ্ছে হাল্ট প্রাইজ ২০২৫ এর বাংলাদেশ রাউন্ড, পুরস্কার ১ মিলিয়ন ডলার

মোঃ সালাউদ্দিন সাকিব, চবি প্রতিনিধি

আগামী ১৭ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হাল্ট প্রাইজ-২০২৫’ এর বাংলাদেশ ন্যাশনাল রাউন্ড। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪৫টি দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় বিশ্ব সেরা দলটি পাবে গ্লোবাল ফাইনালে ১ মিলিয়ন মার্কিন ডলার জয়ের সুবর্ণ সুযোগ।

সোমবার (৬ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজের প্রেস ও মিডিয়া সংযোগ শাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

হাল্ট প্রাইজ একটি বার্ষিক আন্তর্জাতিক প্রতিযোগিতা, যেখানে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে উদ্ভাবনী ও লাভজনক বিজনেস আইডিয়া উপস্থাপনের জন্য উৎসাহিত করা হয়। জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)গুলো নিয়ে মূলত হাল্ট প্রাইজ কাজ করে থাকে।

আগামী ১৭ মে অনুষ্ঠিতব্য হাল্ট প্রাইজ বাংলাদেশ ন্যাশনালস প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪৫টি দল অংশগ্রহণ করবে। ন্যাশনাল রাউন্ডের পর আরো কিছু ধাপ অতিক্রমের পর ৬টি দল হাল্ট প্রাইজ গ্লোবাল ফাইনালের জন্য নির্বাচিত হবে, যা আগামী সেপ্টেম্বর মাসে লন্ডনে অনুষ্ঠিত হবে। গ্লোবাল ফাইনালে বিজয়ী সেরা দলটি পাবে $১ মিলিয়ন মার্কিন ডলার জিতে নেওয়ার মোক্ষম সুযোগ। এই সুযোগের মাধ্যমে তাদের বিজনেস আইডিয়াকে বাস্তবে রূপান্তরের ক্ষেত্রে অনেকদূর এগিয়ে যাবে।

নোবেল বিজয়ী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সংগঠনটির প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “এটি একটি অসাধারণ উদ্যোগ, যা তরুণদের সম্পৃক্ত করে, তাদের সমস্যাগুলোর মুখোমুখি হতে এবং সৃষ্টিশীল শক্তি দিয়ে সমাধান নিয়ে আসতে উৎসাহিত করে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় “হাল্ট প্রাইজ এট ইউনিভার্সিটি অফ চিটাগং” এর মাধ্যমে ২০১৮ সাল থেকে হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, যা শিক্ষার্থীদের উদ্যোক্তা দক্ষতা গড়ে তোলার পাশাপাশি বৈশ্বিক সমস্যা সমাধানে উদ্ভাবনী সমাধান তৈরিতে সহায়তা করে। এবস্ট্রাক্ট রাউন্ড, সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ডের মাধ্যমে অন ক্যাম্পাস প্রোগ্রামের সেরা দলগুলো নির্বাচিত হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্বের দক্ষতা, কৌশলগত চিন্তাভাবনা এবং বাস্তবসম্মত সমস্যা সমাধানের অভিজ্ঞতা অর্জন করে। এছাড়া, প্রতিটি রাউন্ডে দক্ষ বিচারকমণ্ডলীর মাধ্যমে নিরীক্ষিত হয়ে পরবর্তী ধাপে এগিয়ে যায় সেরা দলগুলো। শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তোলা, সদস্যদের সঙ্গে সহযোগিতা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ফলে শিক্ষার্থীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনে আরও বেশি দক্ষ হয়ে ওঠে, যা তাদের দীর্ঘমেয়াদী উন্নয়নে সহায়তা করে।

এই বছর, প্রায় ২ লাখ ৪ হাজার শিক্ষার্থী উদ্যোক্তা হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ন্যাশনাল রাউন্ডটি বিশ্বের ২৬টি দেশে আয়োজিত বিভিন্ন ন্যাশনালস ইভেন্টের অংশ, যেখানে ক্যামেরুন, কলম্বিয়া, মিশর, ঘানা, ভারত, মেক্সিকো, পাকিস্তান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ অন্তর্ভুক্ত রয়েছে।
ন্যাশনাল রাউন্ডের পর ৬০টি দল হাল্ট প্রাইজ ডিজিটাল ইনকিউবেটরে অংশগ্রহণের সুযোগ পাবে, যেখানে তাদের স্টার্টআপ ধারণাগুলোর সাস্টেইনিবিলিটি যাচাই, বাজার চাহিদা নির্ধারণ এবং টেকসই ব্যবসায়িক কৌশল গড়ে তুলতে বিশ্বমানের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হবে। সেখান থেকে ২০টি দল হাল্ট প্রাইজ গ্লোবাল এক্সেলারেটরে অংশগ্রহণ করবে, যেখানে চার সপ্তাহের নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে গ্লোবাল ফাইনালের জন্য প্রস্তুত করা হবে। অন ক্যাম্পাস রাউন্ড থেকে শুরু করে অনেকগুলো ধাপ অতিক্রম করে, নিজেদের উদ্যোগ আরও শাণিত করে গ্লোবাল ফাইনালে উত্তীর্ণ দলগুলো চূড়ান্ত লড়াই করে এক মিলিয়ন ডলারের পুরস্কারের জন্য।

হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের সিইও লরি ভ্যান ড্যাম বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজ ন্যাশনাল রাউন্ড আয়োজন করতে যাচ্ছে। এসব ইভেন্টে শিক্ষার্থীদের উদ্দীপনা ও আশাবাদ সত্যিই অনুপ্রেরণাদায়ক। তাদের উদ্ভাবনী ভাবনাগুলো বৈশ্বিক পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এটি আমাদের বৈশ্বিক কমিউনিটিকে আরও সুদৃঢ় করতে সাহায্য করবে।”

উল্লেখ্য, ২০১০ সাল থেকে হাল্ট প্রাইজ শিক্ষার্থীদের এমন উদ্ভাবনী উদ্যোগ গড়ে তুলতে উৎসাহিত করছে, যা মানুষের জীবনমান ও পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি স্টার্টআপের কমপক্ষে একটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে অবদান রাখতে হয়। এসডিজিগুলো পূরণ করার লক্ষ্য রেখে, হাল্ট প্রাইজ তরুণদের মাঝে সচেতনতা ও ব্যবসায়িক চিন্তা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে এবং এই আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে লক্ষ্যটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আগামী ১ মে শুক্রবার, রাত ৯টা ২৫ মিনিটে...