সোমবার, ২৯ জুন ২০২৬

বাকলিয়ায় জোড়া খুন : হুকুমের আসামি ছোট্ট সাজ্জাদ ও তাঁর স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় গুলি চালিয়ে প্রকাশ্যে দুই দু’জনকে হত্যার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমিনকে হুকুমের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) নগরীর বাকলিয়া থানায় নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় এ দুজন ছাড়া মোহাম্মদ হাছান, মোবারক হোসেন ইমন, খোরশেদ, রায়হান ও বোরহানের নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়।

এর আগে গত শনিবার (২৯ মার্চ) দিবাগত সোয়া ২টার দিকে এক্সেস রোড এলাকায় একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে গুলি ছুড়ে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ মানিক ও আবদুল্লাহ নামে দুজন নিহত হন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রামের দুই সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও সারোয়ার হোসেন বাবলার বিরোধের জের ধরে আলোচিত জোড়া খুনের ঘটনা ঘটেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, সারোয়ার হোসেন বাবলার গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন নিহত মানিক। আর সারোয়ারের ব্যক্তিগত কাজকর্ম করতেন নিহত আবদুল্লাহ। গত ২৯ মার্চ দিবাগত রাতে প্রাইভেটকারে করে নতুন ব্রিজ এলাকায় আড্ডা দিচ্ছিলেন মানিক, সারোয়ার, আবদুল্লাহ, রবিন, হৃদয় ও ইমন। নতুন ব্রিজ থেকে বাড়ি ফেরার জন্য বহদ্দারহাটের দিকে রওয়ানা হলে রাত ২টার দিকে রাজাখালী ব্রিজের ওপর পৌঁছামাত্র ৬-৭টি মোটরসাইকেল থেকে প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালাতে থাকে দুর্বৃত্তরা। গুলিতে গাড়ির পেছনের গ্লাস ছিদ্র হয়ে যায়। তখন মানিক বহদ্দারহাটের দিকে না গিয়ে বাকলিয়া এক্সেস রোড দিয়ে চকবাজারের দিকে যায়।

সোয়া ২টার দিকে চকবাজার থানার নবাব সিরাজউদ্দৌলা সড়কে মানিক গুলিবিদ্ধ অবস্থায় গাড়ি থামায়। গাড়ির পেছনে থাকা হাছান, ইমন, বোরহান, খোরশেদ ও রায়হানসহ অজ্ঞাতনামা ৬-৭ জন তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি করে। গুলিতে মানিক ও আবদুল্লাহ জখম হয়। গাড়িতে থাকা সারোয়ার এবং ইমন কৌশলে নেমে যায়। এরপর গুলি ছুঁড়তে থাকা আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে। মানিক ও আবদুল্লাহকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামি সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্নার পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামিরা সারোয়ার হোসেন বাবলা ও তার ছেলেসহ অন্যদের হত্যা করার জন্য নতুন ব্রিজ এলাকা থেকে প্রাইভেটকারটির পিছু নেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমিনসহ সাতজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু....

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে...

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে...

আরও পড়ুন

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো মো. জাবেদ (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী।রবিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু. ইসমাঈল হোসেন বলেছেন, শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটার এবং সম্পূর্ণ স্বাধীন নিউরোসার্জিক্যাল আইসিইউ (ICU) এখন...

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের একটি পর্যটকবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন।রবিবার (২৮ জুন) দুপুর ২টার দিকে উপজেলার...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে প্রবেশমুখে ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার ঘটনায় এলাকায়...