রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

জমি নিয়ে বিরোধ, কাট্টলীতে ‘প্রতিবেশীর ঘুষিতে’ বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর ঘুষিতে শ্যামল চৌধুরী নামে (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলীর ইশান মহাজন রোড এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শ্যামল চৌধুরী ওই এলাকার স্থানীয় বাসিন্দা।

শ্যামল চৌধুরীর ছেলে অভিজিৎ চৌধুরী জানান, জমি সংক্রান্ত বিরোধে বিজয় নামে এক যুবক তার বাবাকে পরপর দুইবার ঘুষি দিলে মাটিতে লুটে পড়েন। সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল (চমকে) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগেও বেশ কয়েকবার বিজয় নামে ওই যুবক তার বাবাকে মারধর করেছিল বলে জানান ভিকটিমের ছেলে অভিজিৎ।

ঘটনাস্থল থেকে আকবর শাহ থানার এসআই মো. রিমন ভিকটিমের স্ত্রীর বরাতে বলেন, জমি পরিমাপ নিয়ে দু,পক্ষের দ্বন্দ্ব হলে বিজয় নামে এক যুবক শ্যামল চৌধুরীকে ঘুষি দিলে সে অচেতন হয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শ্যামল চৌধুরীকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে বিজয় নামে ওই যুবক পলাতক রয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, লোকটি স্টোক করে মারা যাওয়ার খবর শুনেছি। তবে পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

আরও পড়ুন

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (ডিএপিএফসিএল) উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।গতকাল শনিবার সন্ধ্যা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...