রবিবার, ৩ মে ২০২৬

সাংবাদিকরা জাতির বিবেক সমাজের দর্পন: সরওয়ার আলমগীর

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, সাংবাদিকরা জাতির বিবেক সমাজের দর্পন। সাংবাদিকরা লেখনির মাধ্যমে দিশেহারা জাতিকে সঠিকপথে চালিত করতে পারে। তারা গণমাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরেন। সমাজের ভুল ত্রুটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন। কিন্তু একটি গোষ্টি কোন কোন সময় সাংবাদিকদের নিজেদের স্বার্থে ব্যবহার করে। ভুল পথে পরিচালিত করে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে কিছু সাংবাদিক দুর্নীতিতে জড়িয়ে পড়েন।

তিনি বৃহস্পতিবার ২৭ মার্চ চট্টগ্রাম প্রেস ক্লাবে ফটিকছড়ি সাংবাদিক পরিষদ-চট্টগ্রাম আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন,সাংবাদিক সাগর রুনি হত্যার বিচার ১২ বছরেও হয়নি। ফ্যাসিস্ট সরকার তাদের হত্যা রহস্যও উদঘাটন করতে দেয়নি। এতেই বুঝা যায় সরকার এ হত্যায় জড়িত ছিল। সাংবাদিকদের কাজ হল দেশ ও জাতির পক্ষে লেখা। দুর্নীতি অনিয়ম তুলে ধরা। তাতেই দেশ সুপথে এগিয়ে যাবে।

সংগঠনের সভাপতি রতন কান্তি দেবাশীষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াহিদ জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফটিকছড়ি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুল আলম চৌধুরী, বিএনপি নেতা মহিউদ্দিন আজম তালুকদার, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছালেহ নোমান।

বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি এস এম ইফতেখারুল ইসলাম, নির্মল চন্দ্র দাশ, প্রবীর বড়ুয়া, সৈয়দ তারেকুল আনোয়ার, যুগ্ম সম্পাদক শেখ মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক বাচ্চু বড়ুয়া, আহসানুল কবির রিটন, গোলাম সরওয়ার, এম আর আমিন, জীবন মুছা, সুমন কুমার দে প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ফটিকছড়ি উপজেলায় অনেক সমস্যা। এসব সমস্যা গণমাধ্যমে তুলে ধরলে সরকার সমাধান করবে। তিনি বলেন, ফটিকছড়ি থেকে উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিডে নিয়ে যাওয়া হচ্ছে অথচ ফটিকছড়িতে গ্যাস সরবরাহ করা হয়নি। তিনি অবিলম্বে ফটিকছড়ির ১৮টি চা বাগানসহ আবাসিকে গ্যাস সংযোগের দাবি জানান।

তিনি বলেন, একটি চক্র নির্বাচন নিয়ে তালবাহানা করার চেষ্টা করছে। এটা কখনো শুভ নয়। নির্বাচন যত বিলম্ব হবে,ততই ষড়যন্ত্র বাড়বে। তিনি অবিলম্বে নির্বাচন দিয়ে নিড়বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী: সিলেটে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহরকেন্দ্রিক কিছুটা স্বাস্থ্যসেবা থাকলেও এখনো...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

আরও পড়ুন

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০২ মে) বিকাল ৫টায় নগরীর রিকাবিবাজারে সিলেট...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন পর্বতারোহী বাবর আলী। এর মধ্য দিয়ে আট হাজার মিটারের বেশি উচ্চতার...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি বাজার এলাকার বাসিন্দা মৃত নূরুল ইসলামের পূত্র কামাল উদ্দিন (৫৬) কর্তৃক ৬ বছরের এক কন্যা...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন করে আগামীকাল শনিবার শুরু হচ্ছে খেলোয়াড় তৈরীর মিশন নতুন কুড়ি স্পোর্টস।আগামীকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে...