শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চন্দনাইশে শেষ মূহুর্তেই জমে উঠেছে ঈদ বাজার

ইমতিয়াজ ফয়সাল ; চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলায় শেষ মূহুর্তেই ক্রেতাদের পদভারে ভারী হয়ে উঠেছে শপিংমল গুলো। ঈদের বাকী আর মাত্র ক’দিন। প্রথম দিকে বিকিকিনি কম থাকলেও শেষ মূহুর্তে ক্রেতারা ভীড় করছে শপিংমল গুলোতে। ঈদকে সামনে রেখে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে উপজেলার বিভিন্ন মার্কেট ও শপিং মলগুলো রং বেরঙ্গের ঝিকিমিকি বাতি দিয়ে আলোকসজ্জা করা হয়েছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মার্কেট ঘুরে গাছবাড়ীয়া খাঁনহাটের গণি সুপার মার্কেট, ছিদ্দিক বাছুরা মার্কেট, এনুমিয়া মার্কেট, ওয়ান আজিজ শপিং সেন্টার, দোহাজারী হাজারী টাওয়ার, হাজারী শপিং সেন্টার, খাঁন প্লাজা, শামশুদ্দিন সুপার মার্কেটে ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, রমজানের প্রথমার্ধে বেচা বিক্রি তেমন না থাকলেও ১৫ রমজান থেকে দুপুর থেকে রাত ৩টা পর্যন্ত মার্কেটগুলোতে বেচা বিক্রি ভালো হচ্ছে। তবে বরাবরের মতই পুরুষ ক্রেতার চেয়ে মহিলা ক্রেতার পদচারণা বেশী দেখা যাচ্ছে মার্কেটগুলোতে। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে পাল্লা দিয়ে বাড়ছে বেচা বিক্রিও।

খাঁনহাট গণি সুপার মার্কেটের শাহ মজিদিয়া ক্লথ ষ্টোরের মালিক আবু নোমান জানান, এবার থ্রি-পিছে সাদা বাহার, আগানুর, সায়রা, পাকিস্তানী, গ্রাউন, লেহেঙ্গা, বিন সায়ের এবং শাড়ীতে জামদানী, কাতান, পাটি শাড়ি, ইন্ডিয়ান, বি-প্লাস এর চাহিদা সবচেয়ে বেশী।

হাজী এনু মিয়া কমপ্লেক্সের কাপড় দোকানী রহিম উল্লাহ জানান, তার দোকানে ইন্ডিয়ান উন্নতমানের বিভিন্ন বয়সীদের পাঞ্জাবী সমাহার থাকায় বেচা-বিক্রিও হচ্ছে ভালো।

দোহাজারী খাঁন প্লাজার মোস্তফা সিটি গোন্ডের মালিক কামাল হোসেন বলেন, ছোট বড়দের জুতা সেন্ডেলে চায়না, আইলেন্ড, ইতালিয়ান ক্রেতাদের চাহিদা বেশী, এছাড়া মিলমত কসমেটিক সামগ্রীও বিক্রি হচ্ছে। তবে ক্রেতাদের অভিযোগ পছন্দের পোশাক কিনতে কিছুটা হোঁচট খেতে হচ্ছে তাদের । কালেকশন ভালো থাকলেও, বাড়তি দামের অভিযোগ করছেন তারা।

ক্রেতারা জানান, বাজারে এ বছর অনেক নতুন নতুন কালেকশন এসেছে। পোশাক তৈরির সব উপাদানের দাম এবং গাড়ী ভাড়া বাড়তি সহ নানা কারণে বাধ্য হয়ে দাম বাড়াতে হয়েছে।

কয়েকজন ব‍্যবসায়ীর সাথে কথা বললে তারা চট্টগ্রাম নিউজ কে জানান, বাজারে সুতাসহ অন্যান্য আনুষঙ্গিক পণ্যের দাম বেড়েছে। এতে পোশাকের দাম কিছুটা বাড়তি। তবে চেষ্টা করা হচ্ছে দাম সহনীয় পর্যায়ে রাখার।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...