সোমবার, ২৭ জুলাই ২০২৬

রোহিঙ্গাবোঝাই ট্রলারডুবি, বিজিবি সদস্যসহ ৭ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে টেকনাফের নাফ নদীতে মিয়ানমার থেকে নতুন করে অনুপ্রবেশের চেষ্টাকালে ট্রলার ডুবির ঘটনায় বিজিবির সদস্যসহ ৭ জনের মরদেহ উদ্ধার করা হলো। যাদের মধ্যে ৬ জন রোহিঙ্গা।

নিখোঁজ থাকা বিজিবির সদস্য বিল্লাল হাসানের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

নিহত মো. বিল্লাল হাসান (২৮) বিজিবির টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়িতে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল এলাকার বজলুর রহমানের ছেলে।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, দীর্ঘ ৩২ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনার পর রোববার দুপুরে নিখোঁজ হওয়া বিজিবি সদস্য সিপাহী মো. বিল্লাল হাসানের মরদেহ শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনের মাঝামাঝি গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে তার মরদেহটি বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যায় টেকনাফের নাফ নদীর দমদমিয়া এলাকা থেকে প্রথম দফায় এক শিশুসহ চার রোহিঙ্গা এবং পরে রাতে একই এলাকা থেকে দ্বিতীয় দফায় আরও ২ রোহিঙ্গার মরদেহ উদ্ধার হয়েছে।

এ দিকে রোববার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর বিজিবি সদস্য সিপাহী মো. বিল্লাল হাসানের মরদেহ বিজিবির কক্সবাজার রিজিয়ন দপ্তরের নেওয়া হয়। সেখানে মরদেহের গোসল ও প্রথম জানাজা নামাজের পর মরদেহ নিয়ে বিজিবির সদস্যদের একটি দল বিল্লাল হাসানের কুমিল্লার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। সেখানে পৌঁছার পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার মধ্যরাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের পশ্চিমপাড়া ঘাটের নিকট দিয়ে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা অবৈধ উপায়ে সাগরপথে বাংলাদেশে আসার সময় প্রবল স্রোতের কারণে নৌকাটি উল্টে যায়। খবর পেয়ে সৈকতের পার্শবর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ স্থানীয় জেলেদেরকে সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের উদ্ধারের জন্য ছুটে যান।

এ সময় ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকার্য চলাকালে সমুদ্র উত্তাল থাকায় এবং রাতে অন্ধকারের কারণে বিজিবি সদস্য সিপাহী (জিডি) মো. বিল্লাল হাসান পা পিছলে পড়ে সমুদ্রে নিখোঁজ হন।

এ ছাড়াও উদ্ধারকৃত ৬ রোহিঙ্গার মরদেহ স্থানীয় প্রশাসনের সহায়তায় দমদমিয়া কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...