বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

পোকায় খাওয়া বেগুন দিয়েই তৈরি হচ্ছে বেগুনি!

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজানুল মোবারকের অন্যতম দান হলো ইফতার। আর সেই ইফতারে খাওয়ানো হচ্ছে কি ? নিজ চোখে দেখলেই ওই রেস্টুরেন্ট বা হোটেলে থেকে খাবার নেওয়া এড়িয়ে চলবে যে কেউ। এমনেই এক দৃশ্য দেখে গেছে আনোয়ারা উপজেলা সদরের সৌদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে। যেখানে পোকায় খাওয়া বেগুন দিয়ে বানানো হচ্ছে মুখরোচক বেগুনি। 

বুধবার ( ১৯ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত সৌদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ।

এসময় সৌদিয়া হোটেল এণ্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন পরিবেশে পোকা আক্রান্ত বেগুন ব্যবহার করে বেগুনি তৈরি, পঁচা-বাসি খাবার সংরক্ষণসহ অপরাধে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুসাইন মুহাম্মদ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে জরিমানা করা হয়েছে। মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে রমজান মাসে নিয়মিত মনিটরিং পরিচালনা করা হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

একাত্তরের সঙ্গে গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

‘মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা...

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার...

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে...

আরও পড়ুন

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের আলুটিলা এলাকায় থ্রী হুইলার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে...