শনিবার, ২৫ জুলাই ২০২৬

চুয়েটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সা. সম্পাদকসহ ১৯ নেতাকর্মী বহিষ্কার

শিহাব উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি:

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১৯ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষ।

সোমবার (১৭ মার্চ) চুয়েটের শৃঙ্খলা কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক মো. মাহবুবুল আলম সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

বিভিন্ন মেয়াদে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। এদের মধ্যে দুই বছরের জন্য বহিষ্কারকৃত ছাত্র কোন হলেন – চুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিজয় হোসেন, সহ-সভাপতি ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌফিকুর রহমান ।

একবছরের জন্য বহিষ্কার হন- ছাত্রলীগের চুয়েট শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সৌমিক জয়, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম ও তাহসিন ইশতিয়াক।

এছাড়া উক্ত সংগঠনের সহ-সভাপতি তোফাইয়া রাব্বি, মো. সাদিকুজ্জামান, ইউসুফ আবদুল্লাহ, মো. তানভীর জনি, ইফতেখার সাজিদ, শাকিল ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, মাহমুদুল হাসান, মো. রিফাত হোসাইন, মইনুল হক, সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিম ও আবদুর রহমানকে আবাসিক হল থেকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে।

আরও দুইজনকে সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা হলেন চুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি চিন্ময় কুমার দেবনাথ ও যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক...

সাড়ে ১৪ লাখ টাকার সিমেন্ট ও সার পাচারকালে ১০ পাচারকারীকে আটক

অবৈধভাবে মায়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো....

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ফাতেমার (৫) বাবা রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। ফাতেমা তাঁর বাবাকে ঘরে...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার অভিযোগে মুহাম্মদ জসীম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ...

সাড়ে ১৪ লাখ টাকার সিমেন্ট ও সার পাচারকালে ১০ পাচারকারীকে আটক

অবৈধভাবে মায়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪ লাখ ৫০ হাজার টাকার সিমেন্ট, সার ও পাচার কাজে ব্যবহৃত ২টি বোটসহ ১০ পাচারকারীকে আটক...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচিত এই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি বেশ আগেই...