শনিবার, ২৫ জুলাই ২০২৬

বোয়ালখালীতে গাছ চাপায় বাগানির মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে মাথায় গাছ চাপা পড়ে নাছের আহমেদ (৬৫) নামে এক বাগানির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার করলডেঙ্গা পাহাড়ের লেবু বাগানে এ ঘটনা ঘটেছে।

নিহত নাছের উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের উত্তর করলডেঙ্গা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তার ৪ ছেলে ও ৬ মেয়ে রয়েছে। তিনি পাহাড়ি ভূমিতে লেবু ও সেগুন বাগান গড়ে সংসার চালাতেন।

নিহতের ভাইপো মো.আজিজ জানান, সম্প্রতি পাহাড়ে তার বাগানের গাছ বিক্রি করেছেন । সকালে ওই বাগানের গাছ কাটা দেখতে তিনি সেখানে যান। এরপর এঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।

গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিক মো. সোহেল বলেন, বাগানের বিক্রি করা গাছ কাটার সময় মাথায় তিনি গাছ পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়তা দাশ হিমু বলেন, বিকেল ৩টার দিকে নাছের নামের এক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে। স্বজনরা বলছেন তার মাথায় গাছ পড়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক...

সাড়ে ১৪ লাখ টাকার সিমেন্ট ও সার পাচারকালে ১০ পাচারকারীকে আটক

অবৈধভাবে মায়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো....

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ফাতেমার (৫) বাবা রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। ফাতেমা তাঁর বাবাকে ঘরে...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার অভিযোগে মুহাম্মদ জসীম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ...

সাড়ে ১৪ লাখ টাকার সিমেন্ট ও সার পাচারকালে ১০ পাচারকারীকে আটক

অবৈধভাবে মায়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪ লাখ ৫০ হাজার টাকার সিমেন্ট, সার ও পাচার কাজে ব্যবহৃত ২টি বোটসহ ১০ পাচারকারীকে আটক...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচিত এই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি বেশ আগেই...