বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

১০ বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা আটক 

গিয়াস উদ্দিন, বিশেষ প্রতিনিধি

হাটহাজারীতে পিতা কর্তৃক ১০ বছরের কন্যা শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতাকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে বড়দিঘিরপাড় এলাকায় একটি কলোনিতে এ ঘটনা ঘটে । পরে জানতে পেরে শিশুটির মা বাদি হয়ে হাটহাজারী থানায় মামলা দায়ের করেন।

জানা যায়, অভিযুক্ত ট্রাক হেলপার জয়নাল আবেদীন (৪০) বিভিন্ন সময় মাত্র ১০ বছর বয়সী নিজের শিশু সন্তানটির সাথে যৌন আচরণ করতেন। অবুঝ শিশুটি মাকে বারংবার জানাবার চেষ্টা করলেও লোকনিন্দার শঙ্কায় চারদেয়ালে আবদ্ধ রাখতেন। তবে মেয়ের অভিযোগ শুনে স্বামীর সাথে বারবার বিবাদে জড়াতেন। সেদিন মায়ের অনুপস্থিতিতে ফের একই ঘটনা ঘটলে ভিকটিমের গার্মেন্টসকর্মী মা প্রথমে ৯৯৯-এ জানালেও পরবর্তীতে পুলিশ লোকেশন জানতে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়।

পরে ভিকটিমের মা থানায় উপস্থিত হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আসামীকে আটক করে থানা হেফাজতে নেয় ।

স্থানীয় সুত্রে জানা যায়, একই ঘটনায় তিন বছর আগেও নিজ এলাকা মানিকছড়িতেও গ্রাম্য সালিশ বসে জয়নালের বিরুদ্ধে।

ঘটনার সত্যতা নিশ্চিতে হাটহাজারী মডেল থানায় যোগাযোগ করলে সেকেন্ড অফিসার মো. নাজমুল হাসান চট্টগ্রাম নিউজকে বলেন,  ভিকটিমের স্বাক্ষ্য অনুযায়ী প্রাথমিকভাবে জানা যায় শিশুটির উপর যৌন নিপীড়ন করা হয়েছে। বুধবার দিবাগত রাতে মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গাছ পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...