সোমবার, ৪ মে ২০২৬

স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

চান্দগাঁও আবাসিকে ওয়াসা কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদক :

নগরীর চান্দগাঁও আবাসিকের এ ব্লকে চট্টগ্রাম ওয়াসার এক কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার  রাত সাড়ে ৯টা থেকে ১০ টার মধ্যে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। ওই সময় বাসায় কেউ ছিলেন না।

নগরীর চান্দগাঁও আবাসিকের এ ব্লকে ৩ নম্বর রোডে শেখ ভিলার ৪র্থ তলায় থাকেন চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তা মো. জামাল উদ্দিন।

মো. জামাল উদ্দিন বলেন, ঈফতারের পর তিনি তারাবির নামাজ পড়বে বের হন। এর একটু আগে তার স্ত্রী ও মেয়ে জামালখান তার আত্মীয়ের বাসায় বেড়াতে যান। তারাবির নামাজ শেষে জামাল উদ্দিন বাসায় এসে দেখেন তার বাসার তালা ভাঙ্গা। তিনি তার স্ত্রীকে ফোন দেন। তারা বাসায় এসেছেন কিনা জানতে চান। এরপর ভেতরে ঢুকে দেখেন আলমিরা ভাঙ্গা।

এসময় তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। পুলিশ থানায় গিয়ে অভিযোগ দিতে বলেন।

জামাল উদ্দিন রাত ১২ টার দিকে থানায় গিয়ে লিখিত অভিযোগ দেয়ার পর চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন তার টিম নিয়ে ঘটনাস্থলে যান।
জামাল উদ্দিন চট্টগ্রাম ওয়াসার ইঞ্জিনিয়ার বলে জানা গেলেও তিনি  বলেন, আমি ইঞ্জিনিয়ার নই। আমি অফিস সহকারী।
চুরি করে কি কি নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ৩ ভরি স্বর্ন এবং সামান্য কিছু টাকা নিয়েছে। তবে স্থানীয়রা জানিয়েছেন তার বাসা থেকে ২০ ভরি স্বর্ণ ও কয়েক লাখ টাকা চুরি করে নিয়ে গেছে।

চট্টগ্রাম নিউজ / এসডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা...

চট্টগ্রামে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস

চট্টগ্রামে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে সবজির দাম। মাত্র...

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপিত হওয়ায় মানুষ উপকৃত হবে: আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই প্রথমবারের মতো...

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে সড়ক অবরোধ; ২৪ ঘন্টার আল্টিমেটাম

দীর্ঘ আট বছর পর নতুন জেলা কমিটি ঘোষণার পরপরই...

“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই”- চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে...

আরও পড়ুন

চট্টগ্রামে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস

চট্টগ্রামে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে সবজির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। এতে চরম...

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপিত হওয়ায় মানুষ উপকৃত হবে: আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই প্রথমবারের মতো দীর্ঘদিনের প্রতিক্ষিত ডায়ালাইসিস সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ ৩ মে রোববার সকালে প্রধান অতিথি...

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে সড়ক অবরোধ; ২৪ ঘন্টার আল্টিমেটাম

দীর্ঘ আট বছর পর নতুন জেলা কমিটি ঘোষণার পরপরই রাঙামাটিতে  বিক্ষোভে করেছে  ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক...

“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই”- চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, শুধু...