মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শ্রমিক বিক্ষোভে প্যাসিফিক ক্যাজুয়েলস বন্ধ : শ্রমিকদের দুপক্ষ দফায় দফায় সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) প্যাসিফিক ক্যাজুয়েলস লিমিটেডের দুটি ইউনিট বন্ধ ঘোষণাকে কেন্দ্র করে প্যাসিফিক জিন্সের অঙ্গপ্রতিষ্ঠান প্যাসিফিক ক্যাজুয়েলসের শ্রমিকরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। এসময় দুইপক্ষ একে অপরের সাথে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হন।

সোমবার (১০ জানুয়ারি) এনিয়ে দুপক্ষে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষুব্ধ শ্রমিকদের একটি পক্ষ আবারো সড়ক অবরোধে নেমেছে। প্যাসিফিক ক্যাজুয়াল প্যাসিফিক জিনস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান।

এর আগে রবিবার (৯ ফেব্রুয়ারি) খাদ্য ভাতা, চিকিৎসা ভাতাসহ বিভিন্ন বাড়তি সুবিধার দাবিতে বিক্ষোভ করেন প্যাসিফিক ক্যাজুয়েলসের শ্রমিকেরা। একপর্যায়ে সেখানে কয়েকজন কর্মকর্তা এসে তাঁদের আশ্বস্ত করেন। তবে শ্রমিকেরা এ সময় তাঁদের ওপর চড়াও হন। এরপর রাতে কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপকের সই করা বিজ্ঞপ্তিতে কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ।

কারখানা বন্ধ ঘোষণার পরপরই প্যাসিফিক জিন্সের অঙ্গপ্রতিষ্ঠান প্যাসিফিক ক্যাজুয়েলসের শ্রমিকরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। এসময় দুইপক্ষ একে অপরের সাথে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হন।

বন্ধ ঘোষণায় শ্রমিকদের একটি পক্ষ ক্ষুব্ধ, আরেকটি পক্ষ দাবি-দাওয়া বিবেচনার দাবি জানিয়েছে। এনিয়ে দুপক্ষে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষুব্ধ শ্রমিকদের একটি পক্ষ আবারো সড়ক অবরোধে নেমেছে।

এর আগে সকালে কারখানার সামনে অন্তত চারশ শ্রমিক দুপক্ষে ভাগ হয়ে মুখোমুখি অবস্থান নেন। তাদের হাতে ছিল ইট-পাটকেল ও লাঠিসোঁটা। একপর্যায়ে তারা একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আন্দোলনরত শ্রমিকদের মধ্যে বেশ কয়েকজনের সাথে কথা প্যাসিফিক ক্যাজুয়েলস ইউনিট-২ এর কাটিং সেকশনের শ্রমিক মো. সাকিব বলেন, আমরা কাটিং সেকশন থেকে আমাদের বাড়তি ডিউটির জন্য ওভারটাইম দেওয়ার দাবি জানিয়েছি। আমরা চাই মালিকপক্ষ রাগের মাথায় পুরো কারখানা বন্ধ না করে আমাদের দাবিগুলো ঠান্ডা মাথায় চিন্তা করুক। একই কথা জানিয়েছেন আবদুল সালাম, রফিক ও মাবুদও। তারাদের দাবি আমাদের ন্যায় সংগত দাবি করেছি। মালিকপক্ষ তাদের দাবি-দাওয়া বিবেচনা করুক।
কারখানায় কর্মরত শ্রমিকদের আরেকটি অংশ বলছে, মালিকপক্ষ গতমাসে অনেক দাবি-দাওয়া মেনে নিয়েছে। আপত্তি থাকলে গতমাসেই মীমাংসার প্রয়োজন ছিল। প্রতিমাসে আন্দোলন করলে মালিকপক্ষ তো ক্ষুব্ধ হবেই।

এ বিষয়ে চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান বলেন, ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

আরও পড়ুন

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...