শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

চিকিৎসায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক ফয়েজ পেলেন ‘চট্টগ্রাম সমিতি পদক-২০২৫’

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘চট্টগ্রাম সমিতি পদক-২০২৫’ পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি এবং ডেভ কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ ফয়েজ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যাপক ফয়েজসহ পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে তাদের নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ সম্মাননা প্রদান করা হয়।

ডেভ কেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক আমির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অধ্যাপক ফয়েজ চিকিৎসা গবেষণা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য এ সম্মাননা অর্জন করেছেন।

চিকিৎসা গবেষণায় অধ্যাপক ডা. এম এ ফয়েজ বাংলাদেশের একজন খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ, গবেষক ও প্রশাসক। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে এফসিপিএস (ADIN) সম্পন্ন করেন। এছাড়া যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ক্যাসল থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন।

১৯৭৮ সালে তিনি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগে চিকিৎসক হিসেবে যোগদান করেন এবং ইন-সার্ভিস ট্রেইনি হিসেবে কাজ শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি স্নেক বাইট, ম্যালেরিয়া, কালাজ্বর, টিবি, নিপাহ ভাইরাসসহ সংক্রামক রোগের গবেষণায় বিশেষ অবদান রেখেছেন।

২০০৮-২০০৯ মেয়াদে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেন। তার গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাপ্তি গ্লোবাল ম্যালেরিয়া রিসোর্স ‘ম্যালেরিয়া নেক্সাস’-এ প্রকাশিত তার একটি গবেষণা প্রবন্ধ, যা ২০১৪ সালে বিশ্বের শীর্ষ দশটি গবেষণাপত্রের মধ্যে প্রথম স্থান অর্জন করে।

এছাড়াও তার নেতৃত্বে পরিচালিত Malaria Research Group-এর একটি গবেষণা ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত হয় এবং ২০১০ সালের সেরা বৈজ্ঞানিক গবেষণাপত্র হিসেবে স্বীকৃতি পায়।

অধ্যাপক এম এ ফয়েজের এই অসামান্য অবদান তাকে দেশের চিকিৎসা ও গবেষণা ক্ষেত্রে অন্যতম পথপ্রদর্শক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন...

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল...

আরও পড়ুন

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটিতে সভাপতি হিসেবে আলমগীর নূরকে চায় সাধারণ ব্যবসায়ীরা

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলা শাখার বর্তমান পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সাধারণ ঔষধ ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে একটি...

৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

দেশের ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টায় ঢাকার নবাবগঞ্জে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য...

বাহোপ চট্টগ্রাম জেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) চট্টগ্রাম জেলা আয়োজিত ঈদ পূনর্মিলনী, নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও বিজ্ঞান সেমিনার ৩ এপ্রিল শুক্রবার চকবাজার বিজ্ঞান পরিষদ ভবনে...

খাগড়াছড়ির ৩ উপজেলায় হামের লক্ষণে ১১ শিশুর নমুনা সংগ্রহ

খাগড়াছড়ির ৩ উপজেলায় হামের লক্ষণ থাকায় ১১ শিশুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।বৃহস্পতিবার বিকেল ৪ টায় বিষয়টি...