বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

হার্ট অ্যাটাক করা যাত্রীকে নিয়ে শাহ আমানতে বিমান অবতরণ

নিজস্ব প্রতিবেদক

বিমানে হার্ট অ্যাটাক করা এক যাত্রীকে নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে থাই এয়ারওয়েজের একটি বিমান।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে।

যাত্রীর নাম মো. সাজ্জাদ। তাঁর আসন নম্বর: 34H।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রকৌশলী (জনসংযোগ) মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারের এরিয়া কন্ট্রোল ইউনিট রাত ১২টা ৩৯ মিনিটে চট্টগ্রাম টাওয়ারকে জানায়, থাই এয়ারওয়েজের ব্যাংকক টু ঢাকা ফ্লাইট টিএইচএ৩৩৯ এর এয়ারক্রাফটে একজন যাত্রী অন বোর্ড (উড্ডয়নরত অবস্থায়) হার্ট এ্যাটাক করার কারণে মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা করেছে এবং বিমানটির ক্যাপ্টেন সবচেয়ে কাছাকাছি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে চাচ্ছে।

তৎক্ষণাৎ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টাওয়ার বিমানবন্দর পরিচালক ও স্যাটোকে অবহিত করেন।

রাত ১২টা ৪৫ মিনিটে বিমানটি ফার্স্ট কন্টাক্ট করে। রাত ১টায় বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে।

বিষয়টি দ্রুত চট্টগ্রাম বিমানবন্দরের সংশ্লিষ্ট সকল সংস্থাকে অবহিত করা হয়। তিনি আরও জানান, রাত ১টা ৩১ মিনিটে বিমানটির গেইট ওপেন হয়৷ বিমানবন্দরের কর্তব্যরত ডাক্তার রাত ১টা ৪০ মিনিটে বিমানে প্রবেশ করেন। ডাক্তার রোগীকে দেখে প্রাথমিকভাবে মৃত বলে ধারণা করেন এবং বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারকে অবহিত করেন যে, ইসিজি ছাড়া নিশ্চিত মৃত্যু ঘোষণা করা সম্ভব নয়। সেক্ষেত্রে তিনি রোগীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

পরবর্তীতে থাই এয়ারওয়েজের এয়ারপোর্ট ম্যানেজার মো. আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রোগীকে অনবোর্ডেই ঢাকায় নিয়ে গিয়ে তারা পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। অতঃপর বিমানটি রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একাত্তরের সঙ্গে গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

‘মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা...

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার...

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫)...

আরও পড়ুন

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...

সাতকানিয়ায় চা দোকানিকে হত্যার ঘটনায় মামলা; গ্রেপ্তার ২

সাতকানিয়ায় শাহাদাত হোসেন (৩২) নামে এক চা দোকানীকে ইয়াবাসহ মো.কামাল ওরফে পিচ্চি কামাল (৩৫) নামে এক ব্যক্তিকে সেনাবাহিনীকে ধরিয়ে দেওয়া হয়েছে এমন সন্দেহে হাতুড়ি...

চকরিয়ায় বাস ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির এমআর নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং স্টেশনের এলাকায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মিজান নামে ওষুধ কোম্পানির এমআর নিহত হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল ) সকাল...

বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী নোহা খাদে, নিহত ৩

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি প্রাইভেট নোহা গাড়ি খাদে পড়ে ঘটনাস্থলেই দুইজন বৌদ্ধ ভিক্ষু ও চালকসহ মোট তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর...