বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

চট্টগ্রাম ওয়াসার ৯ সদস্যের নতুন বোর্ড কমিটি গঠন

নতুন বোর্ডের প্রথম সভা আগামী সপ্তাহে: এমডি আনোয়ারা পাশা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ওয়াসায় ৯ সদস্যের বোর্ড কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ওয়াসা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) এ এইচ এম কামরুজ্জামানকে। বোর্ড কমিটির সদস্য করা হয়েছে চট্টগ্রাম ওয়াসার সচিবকে।

গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম ওয়াসার বোর্ড কমিটি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অনুমোদন দেয়ার পর মন্ত্রণালয়ের উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি প্রকাশ হয়।

নতুন বোর্ড কমিটির ব্যাপারে মুহাম্মদ আনোয়ারা পাশা চট্টগ্রাম নিউজকে বলেন, চট্টগ্রাম ওয়াসার বোর্ড কমিটি দুইদিন আগে অনুমোদন দেয়া হয়েছে মন্ত্রণালয় থেকে। আমাকে ওয়াসার দায়িত্ব দেয়ার পর বোর্ড কমিটি ছিলনা। আমি মন্ত্রণালেেয় যোগাযোগ করে বোর্ড কমিটি অনুমোদন করে এনেছি। বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) এ এইচ এম কামরুজ্জামান। নতুন বোর্ডে সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি, অর্থ বিভাগের প্রতিনিধি, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্বাস্থ্য সেবা বিভাগের প্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী।
এছাড়াও ছাত্র প্রতিনিধি বোর্ড কমিটির সদস্য হিসেবে আছেন রাসেল আহমেদ এবং পানি ব্যবহারকারীদের প্রতিনিধি আছেন সায়েদা জেরিনা হোসেন। আমরা নতুন কমিটির আগামী সপ্তাহে আমরা প্রথম সভা করবো।

উল্লেখ্য গত ৩০ অক্টোবর চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে এ কে এম ফজলুল্লাহকে অপসারণ করে সরকার। ওই পদে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয় স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশাকে। বোর্ড কমিটি ছাড়াই এতোদিন ওয়াসা সামলিয়েছেন তিনি।

মন্ত্রণালয়ে ওই প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ৪২ক (২) ধারার বিধান অনুযায়ী চট্ট্রগাম ওয়াসার কর্মসম্পাদনে সহায়তার লক্ষ্যে এই সকল কর্মকর্তাদের সমন্বয়ে নির্দেশক্রমে একটি কমিটি গঠন করা হলো। গঠিত কমিটি ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ৪২ক (২) ও (৩) ধারার বিধান অনুযায়ী চট্টগ্রাম ওয়াসার কর্মসম্পাদনে সহায়তা প্রদান করবেন এবং কমিটির সদস্যবৃন্দ বোর্ডের সকল ক্ষমতা প্রয়োগ করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল...

ধসে পড়া ম্রো বিদ্যালয় নতুন করে নির্মাণ কাজ শুরু

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সাকহ্লান কারবারীপাড়ায় ভেঙে পড়া একটি...

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল-পিকআপভ্যান ও সিমেন্ট মিক্সার ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে...

একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৪ হাজার ৪১...

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির...

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর...

আরও পড়ুন

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি বলেন, সরকার এমন...

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে...

সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ডুবন্ত বাল্কহেড থেকে ৪ জনকে জীবিত উদ্ধার

কোস্ট গার্ডের যৌথ উদ্ধার অভিযানে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের সন্নিকটে সমুদ্রে ডুবে যাওয়া বাল্কহেড থেকে ৪ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে।বুধবার (২২ জুলাই) রাতে...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: ৯ আগস্ট চট্টগ্রামে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শিক্ষা মন্ত্রনালয় দেশে প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট । যা আগামী ৯ আগস্ট সারা দেশে একযোগে শুরু হবে। চট্টগ্রাম...