বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

এ পর্যন্ত ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে অনুমোদন পেয়েছে ৪টি ক্যাচমেন্ট

একনেকে ‘চট্টগ্রাম ওয়াসার ২৭৯৭ কোটি টাকার উত্তর কাট্টলী স্যানিটেশন‘ প্রকল্প অনুমোদন

স্টাফ রিপোর্টার:

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) চট্টগ্রাম ওয়াসার ২৭৯৭ কোটি টাকার ‘উত্তর কাট্টলী স্যানিটেশন প্রকল্পের’ অনুমোদন দেয়া হয়েছে।

রোববার ২ জানুয়ারি পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এই প্রকল্পেটির অনুমোদন দেয়া হয়।

চট্টগ্রাম ওয়াসা নগরীতে ৬টি ক্যাচমেন্টের মাধ্যমে স্যুয়ারেজ প্রকল্পটি বাস্তবায়ন করছে। ৬টি ক্যাচমেন্টের মধ্যে দুটি ক্যাচমেন্ট ছাড়া (ক্যাচমেন্ট ৩ এবং ৬) অবশিষ্ট ৪টি ক্যাচমেন্ট একনেকে অনুমোদন দেয়া হয়েছে।

‘উত্তর কাট্টলী স্যানিটেশন প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২৭৯৭ দশমিক ২১৫২ কোটি টাকা। যার মধ্যে সরকারি টাকা ৩৬২ দশমিক ০৩৫০ কোটি এবং অবশিষ্ট টাকা হচ্ছে ফ্রান্স ভিত্তিক উন্নয়ন সহযোগী সংস্থা ( এফডি) এর। ২০২৫ এর জানুয়ারী হতে ডিসেম্বর ২০২৯ পযর্ন্ত ৫ বছর মেয়াদি এই প্রকল্প বাস্তবায়ন হলে উত্তর কাট্টলী এলাকার ৩ লক্ষ মানুষ সুবিধাভোগ করবেন।

এই ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আনোয়ারা পাশা চট্টগ্রাম নিউজকে বলেন, আজকের একনেকের সভায় আমাদের ওয়াসার ‘উত্তর কাট্টলী ক্যাচমেন্ট-৫ স্যানিটেশন প্রকল্প’ অনুমোদন হয়েছে। নগরীতে ৬টি ক্যাচমেন্টের মাধ্যমে স্যুয়ারেজ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ‘উত্তর কাট্টলী ক্যাচমেন্ট-৫ স্যানিটেশন প্রকল্পের’ জন্য ভূমি অধিগ্রহন করতে হবেনা। এই প্রকল্পের ভূমি আগেই অধিগ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে উত্তর কাট্টলী এলাকার ৩ লাখ মানুষ সেনিটেশন সুবিধা পাবেন। যার কারনে এই প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে। এখন আমরা কনসালটেন্ট নিয়োগ দেবো। এরপর ঠিকাদার নিয়োগ দেয়া হবে। কালুরঘাট এবং পূর্বা বাকলিয়ায় ক্যাচমেন্ট ২ এবং ৪ এর জন্য ভূমি অধিগ্রহন করতে হবে। ভূমি অধিগ্রহনের জন্য আবার প্রকল্প নিতে হবে।

চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও স্যুয়ারেজ প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম চট্টগ্রাম নিউজকে বলেন, ‘চট্টগ্রাম ওয়াসার উত্তর কাট্টলী ক্যাচমেন্ট-৫ স্যানিটেশন প্রকল্পটি’ আজকের একনেকে অনুমোদন পেয়েছে। এই প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রাম শহরের উত্তর কাট্টলী এলাকার প্রায় তিন লক্ষ জনগনকে উন্নত স্যানিটেশন সেবার আওতায় আনা।

৬টি ক্যাচমেন্টের মাধ্যমে সমগ্র চট্টগ্রাম শহরকে পর্যায়ক্রমে একটি পরিকল্পিত স্যানিটেশন ব্যবস্থার আওতায় আনয়নের লক্ষ্যে স্যুয়ারেজ প্রকল্পটি বাস্তাবায়ন করা হচ্ছে। ৬টি ক্যাচমেন্টের মধ্যে দুটি ক্যাচমেন্ট ছাড়া (ক্যাচমেন্ট ৩ এবং ৬) অবশিষ্ট ৪টি ক্যাচমেন্ট একনেকে অনুমোদন দেয়া হয়েছে।

উত্তর কাট্টলী ক্যাচমেন্ট-৫ স্যানিটেশন প্রকল্পের মাধ্যমে উত্তর কাট্টলী এলাকা হতে গৃহস্থলির পয়ঃবর্জ্য সংগ্রহ ও পরিশোধন করা এবং পানির উৎসের দূষণ, বৃষ্টির পানির সাথে পয়ঃবর্জ্যেও মিশ্রণজনিত দূষণ এবং গ্রিণ হাউস গ্যাস নির্গমনের ঝুঁকি থেকে পরিবেশকে রক্ষা করার মাধ্যমে চট্টগ্রাম মহানগরীর জনগণের জীবনযাত্রার মান, পরিবেশ এবং জনস্বাস্থ্য উন্নয়নে অবদান রাখা। প্রকল্পের ২৭৯৭ দশমিক ২১৫২ কোটি টাকার মধ্যে সরকারি টাকা ৩৬২ দশমিক ০৩৫০ কোটি এবং অবশিষ্ট টাকা হচ্ছে ফ্রান্স ভিত্তিক উন্নয়ন সহযোগী সংস্থা (এফডি) এর।

অর্থায়নের ব্যাপাটরে গত ২০২৩ সালের ২২ জুন এফডির সাথে ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২০২৫ এর জানুয়ারী হতে ডিসেম্বর ২০২৯ পযর্ন্ত ৫ বছর মেয়াদি এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পে উত্তর কাট্টলী এলাকার ৩ লক্ষ মানুষ সুবিধাভোগ করবেন।

উল্লেখ্য চট্টগ্রাম মহানগরীতে বর্তমানে কোন পয়:নিষ্কাশন ব্যবস্থ্য নেই। মহানগরীতে পয়ঃনিস্কাশন ব্যবস্থ্য সূচনা এবং ক্রমান্বয়ে সকল নগরবাসীকে আধুনিক পয়ঃনিস্কাশন ব্যবস্থ্য আওতায় আনয়নের লক্ষ্যে মহানগরীর পরিকল্পিত স্যানিটেশন ব্যবস্থ্য প্রবর্তনে ২০১৭ সালে চট্টগ্রাম ওয়াসা হতে স্যানিটেশন মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে।

এতে আগামী ৩০ বছরের মধ্যে চট্টগ্রাম মহানগরীর ওয়েস্ট ওয়াটার সংগ্রহ ও পরিশোধন অবকাঠামো খাতে বিনিয়োগ চিহ্নিত করা হয়েছে যা পর্যায়ক্রমে বাস্তবায়নের সুপারিশ রয়েছে। প্রণীত মাস্টার প্ল্যানে পুরো মহানগরীকে ৬ টি ক্যাচমেন্ট এলাকায় ভাগ করে প্রতিটি ক্যাচমেন্ট এলাকার পয়:বর্জ্য পরিশোধনে ১টি পয়ঃশোধনাগার (এসটিপি) এবং পুরো শহরের জন্য ২টি ফিক্যাল স্ল্যাজ শোধনাগার ব্যবস্থাপনের সুপারিশ করা হয়।

প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রম গুলো হলো ৫০ হাজার ঘনমিটার (দিনে) ক্ষমতাসম্পন্ন পয়ঃশোধনাগার-১টি, পয়:পাইপ লাইন ৯৮ কি.মি, গৃহ সংযোগ-৮১০০টি, অনসাইট স্যানিটেশন এবং ফিক্যাল স্ল্যাজ ম্যানেজমেন্ট কার্যক্রম মহানগরীর উত্তর কাট্টলী ক্যাচমেন্ট এর বিভিন্ন বস্তি এলাকায় স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন, কমিউন্যাল সেপটিক ট্যাংক, পাবলিক টয়লেট ও ডিইডবলিওএটিএস নির্মাণ ও পূনর্বাসন কাজ- মোট ৭৯৭ টি।

এ এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী দল জামায়াতে ইসলামীর এমপি সাতক্ষীরা-৩ আসনের হাফেজ রবিউল বাশার।বুধবার (২৯ এপ্রিল) দুপুরে তিনি অসুস্থ হয়ে...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে এই সংকট থেকে চট্টগ্রামের মানুষকে মুক্তি দিতে সরকার...