বুধবার, ১ জুলাই ২০২৬

জাপা চেয়ারম্যানের উপদেষ্টা আবু তাহেরের সাথে বিজয়া আইনজীবী পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও চট্টগ্রাম নিউজ ডটকম-এর পরিচালনা সম্পাদক আলহাজ আবু তাহেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম বিজয়া আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ।
বোরবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আগ্রাবাদস্থ আলহাজ আবু তাহেরের চেম্বারে চট্টগ্রাম বিজয়া আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট লিটন গুহের নেতৃত্বে চট্টগ্রাম বিজয়া আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ এই সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট যীশু কৃষ্ণ রক্ষিত, অ্যাডভোকেট শ্যামলী চৌধুরী, অ্যাডভোকেট মন্দিরা ঘোষ, অ্যাডভোকেট প্রদীপ দেবনাথ, অ্যাডভোকেট অতনা ভট্টাচার্য্য, অ্যাডভোকেট রূপম ভট্টাচার্য্য প্রমুখ।

এসময় জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও চট্টগ্রাম নিউজ ডটকম-এর পরিচালনা সম্পাদক আলহাজ আবু তাহের চট্টগ্রাম বিজয়া আইনজীবী পরিষদের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আইনজীবীরা আমাদের সমাজে মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার সহযাত্রী। দেশের সকল ক্রান্তিকালে সবার আগে আইনজীবীরা দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে এসেছেন। আইনজীবীদের কারনে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে থাকে।

আলহাজ আবু তাহের বলেন, চট্টগ্রাম বিজয়া আইনজীবী পরিষদের গৌরবময় ইতিহাস রয়েছে। এই বাংলাদেশে ঐতিহ্যগত ভাবে আমরা নানা ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করে আসছি।
তিনি বলেন, আমাদের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ সর্ব প্রথম এদেশে সনাতনী সম্প্রদায়ের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় উদ্যোগ নিয়েছিলেন। জন্মাষ্টমীর ছুটিসহ সকল দাবি তিনি পূরণ করেছিলেন। আমরা জাতীয় পার্টির নেতারাও সনতানী সম্প্রদায়ের সকল কর্মকান্ডে সব আছি এবং থাকবো।

এসময় চট্টগ্রাম বিজয়া আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও চট্টগ্রাম নিউজ ডটকম-এর পরিচালনা সম্পাদক আলহাজ আবু তাহেরকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসডি /

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-স্ত্রী, সকালে পাশের কক্ষে মিললো স্বামীর ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নে রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-...

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি...

চট্টগ্রামে ইয়াবা সেবনের আসরে গুলি করে যুবককে হত্যা

চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় শেখ মো....

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার

তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে...

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে রোটারি ক্লাব...

বোয়ালখালী পৌরসভায় ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪১ কোটি ৫৬...

আরও পড়ুন

রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-স্ত্রী, সকালে পাশের কক্ষে মিললো স্বামীর ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নে রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী- স্ত্রী। কিন্তু সকালে ঘুম থেকে উঠে বিছানায় স্বামীকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের একটি কক্ষে...

চট্টগ্রামে ইয়াবা সেবনের আসরে গুলি করে যুবককে হত্যা

চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় শেখ মো. আজাদ (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ জুলাই) বিকেল পৌনে...

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নেভাল একাডেমির বিপরীতে ''এমভি বে হারবার ২' নামে একটি পাথরবোঝাই লাইটার জাহাজ আংশিক ডুবে গেছে। দুর্ঘটনার পরপরই কোস্টগার্ড উদ্ধার অভিযান চালিয়ে...

কর্ণফুলীতে মাছ ধরার ট্রলারে আগুন, অগ্নিদগ্ধ ৬

কর্ণফুলী নদীর সদরঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। তারা হলেন- প্রকৌশলী আশিকুজ্জামান তামিম, রুবেল, শাহ আলম, নিজাম উদ্দিন,...