বুধবার, ২২ জুলাই ২০২৬

সংস্কার ও আগামী নির্বাচনের জন্য সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত জাতীয় পার্টি: আবু তাহের

সিনিয়র রিপোর্টার: 

জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা আলহাজ্ব আবু তাহের বলেছেন-সংস্কার ও আগামী সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত জাতীয় পার্টি। জাতীয় পার্টি ৯ বছরের শাসন আমলে বিভিন্ন অবকাঠামো সংস্কার করেও সুশাসন প্রতিষ্ঠা করেছিল।

তিনি ১ জানুয়ারি বুধবার বিকেলে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের যৌথ আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আলহাজ্ব আবু তাহের বলেন,জাতীয় পার্টি ২৪’র ছাত্রজনতার গণঅভ্যুত্থানের শুরু থেকে অংশীদার। জাতীয় পার্টি আগামী সুষ্ঠু নির্বাচনে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।

জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা আলহাজ্ব আবু তাহের বলেন, জাতীয় পার্টির শাসনামলে ১৪ মহাকুমাকে ৬৪ জেলায় রূপান্তর করে উপজেলা পরিষদ প্রতিষ্ঠা, সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা, প্রতি জেলায় জেলায় হাই কোর্ট ব্রাঞ্চ, উপজেলা কোর্ট প্রতিষ্ঠা করে আইনের শাসন জনগণের কাছে নিয়েছিল।

শিক্ষানীতি ও ঔষুধ নীতি সংস্কার করে ঘুষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন, উৎপাদনে উন্নয়ন মূলক রাষ্ট্র পরিচালনা করেছিল। এছাড়াও জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট সাভার স্মৃতি সৌধ নির্মাণ কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্ণাঙ্গ সংস্কার, ঢাকা চট্টগ্রাম সহ সকল মহানগর বাংলাদেশের রাস্তাঘাট অসংখ্য সেতু কালভাট নির্মাণ করে মানুষের জীবন জীবিকা আমুল পরিবর্তন করে দেশ পরিচালনা করা জাতীয় পার্টির অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে। জাতীয় পার্টিকে আলোচনা থেকে বাদ রেখে সংস্কার জাতির কাছে বিশ্বাস যোগ্য হবে না।

প্রধান অতিথির বক্তব্যে আবু তাহের বলেন, পতিত স্বৈরাচার হাসিনা সকল ক্ষেত্রে সর্ব সেক্টর ধ্বংস করে পালিয়ে গেছে।

অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় অভিজ্ঞ জাতীয় পার্টিকে বাদ দিলে জাতীয় ঐক্যে বিভাজন সৃষ্টি হতে পারে। ছাত্র শ্রমিক জনতার সম্মিলিত জুলাই গণঅভ্যুত্থান মানুষের আকাক্সক্ষা স্বপ্নকে বিভাজন তৈরি করতে ছাত্র জনতা রক্ত দেয়নি। সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় পার্টি বর্তমান অন্তর্বর্তী সরকারের পাশে রয়েছে।জনগণ জাতীয় ঐক্যের ভিত্তিতে সকল ক্ষেত্রে সংস্কার করেই নির্বাচন চাই।

প্রধান অতিথি আরও বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির সরকার এদেশে রাষ্ট্রধর্ম ইসলাম, সাপ্তাহিক ছুটি শুক্রবার, মসজিদ, মন্দির ও গীর্জায় বিদ্যুৎ বিল মওকুফ করে শত্রু সম্পত্তি আইন রহিত করে সনাতনীদের জন্মাষ্টমীর ছুটি চালু করে ইসলামের সুমহান আদর্শ ও অন্যধর্মাবলম্বীদের নিরাপত্তা বিধান করেছিল।

চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি মুহাম্মদ ওসমান খানের সভাপতিত্বে ও জাপা নেতা রেজাউল করিম রেজার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য নাছির উদ্দিন ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর জাপার সাংগঠনিক সম্পাদক এড. মুহাম্মদ সেলিম, জাপা নেতা ডা. মনিরুল ইসলাম সহ জাতীয় শ্রমিক পার্টি, জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজ, জাতীয় সাংস্কৃতিক পার্টি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকী পালনে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালি ও কেক কাটা এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সহ মরহুম ও প্রয়াত নেতাদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

আর এইচ/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং...

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদকপ্রাপ্তদের চবি শারিরীক শিক্ষা বিভাগের সংবর্ধিত

সম্প্রতি সম্পন্ন আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক প্রাপ্তদের সংবর্ধিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের জন্য খোলে দেওয়া হয়েছে। তবে দেবতাখুম ভ্রমণে যেতে হলে উপজেলা প্রশাসনের চারটি শর্ত অবশ্যই মেনে...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং পণ্যের মেয়াদ নির্ধারণে অনিয়মের অভিযোগে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী

চট্টগ্রাম রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী। মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা...

চট্টগ্রামের চান্দগাঁওয়ে শিশুকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া শিশু বলাৎকারের মামলায় মো. রফিকুল ইসলাম (২৮) নামে এক হেফজ বিভাগের শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‍্যাব।...