বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ট্রাম্পের আদেশ স্থগিত করেছে আদালত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শত শত কোটি ডলারের ফেডারেল ত্রাণ সহায়তা জব্দ করে রাখার যে উদ্যোগ নিয়েছেন তা সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির আদালত।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকাল ৫টায় ট্রাম্পের নির্বাহী আদেশটি কার্যকর হওয়ার কয়েক মিনিট আগে সেটি স্থগিত করেন ফেডারেল এক বিচারক।

এই আদেশটি কার্যকর হলে মার্কিন সরকারের হাজার হাজার অনুদান কর্মসূচী ক্ষতিগ্রস্ত হতো। তবে এরমধ্যেই এটি মার্কিন সরকারের প্রশাসনজুড়ে বিশৃঙ্খলার বীজ বপণ করেছিল বলে রয়টার্স জানিয়েছে।

ত্রাণ অনুদান জব্দ করার এই উদ্যোগ সড়ক নির্মাণ থেকে স্বাস্থ্য সেবা পর্যন্ত বহু কর্মসূচীকে ধ্বংস করে দিতে পারে, বেশ কয়েকটি নাগরিক গোষ্ঠী আদালতে এমন যুক্তি তুলে ধরার পর যুক্তরাষ্ট্রের জেলা জজ লোরেন আলি খান পদক্ষেপটি সাময়িকভাবে স্থগিত রাখার আদেশ দেন। আদালত আগামী সোমবার ফের বিষয়টি বিবেচনা করে দেখবে।

২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারকে ঢেলে সাজানোর চেষ্টায় একের পর এক নির্বাহী আদেশ জারি করে যাচ্ছেন। ইতোমধ্যেই তিনি বিদেশে বিদ্যমান মার্কিন সহায়তা কর্মসূচি স্থগিত করার পাশাপাশি কয়েক ডজন এজেন্সির নিয়োগ ও বৈচিত্র্য কর্মসূচী বন্ধ করে দিয়েছেন। সরকারের আকার ছোট করতে মঙ্গলবার তার প্রশাসন আর্থিক সুবিধার বিনিময়ে ২০ লাখ পূর্ণকালীন বেসামরিক ফেডারেল কর্মীকে চাকরি ছাড়ার প্রস্তাব দেয়।

ট্রাম্পের এসব পদক্ষেপকে ফেডারেল ব্যয়ের ক্ষেত্রে কংগ্রেসের কর্তৃত্বের ওপর হোয়াইট হাউজের অবৈধ হস্তক্ষেপ অভিহিত করে এর নিন্দা জানিয়েছে ডেমোক্র্যাটরা। এসব পদক্ষেপে ইতোমধ্যে চিকিৎসক ও প্রাকবিদ্যালয়ের শিক্ষকদের পারিশ্রমিক প্রদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।

কিন্তু রিপাবলিকানদের অধিকাংশই ট্রাম্পের আদেশগুলোর প্রতি সমর্থন জানিয়েছে। এর মাধ্যমে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৬৭ লাখ ৫০ হাজার কোটি ডলারের বাজেটের লাগাম টেনে ধরার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করার চেষ্টা করছেন বলে দাবি তাদের।

ট্রাম্প প্রশাসন বলছে, আমেরিকানদের সরাসরি সুবিধা বিতরণের কর্মসূচীগুলো এতে ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু ডেমোক্র্যাট সেনেটর রন ওয়াইডেন জানিয়েছেন, তার দপ্তর নিশ্চিত করেছে যে ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোর চিকিৎসকরা মেডিকেইড থেকে সহায়তা পাওয়া নিশ্চিত করতে সক্ষম হননি। যুক্তরাষ্ট্রের সাত কোটি নিম্ন আয়ের মানুষের চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা দেওয়ার সবচেয়ে বড় সরকারি কর্মসূচী ‘মেডিকেইড’।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে জানিয়েছেন, সরকার মেডিকেইড পোর্টালের বিভ্রাটের বিষয়ে সজাগ আছে এবং কোনো সহায়তা ক্ষতিগ্রস্ত হবে না। ওয়েবসাইটটি অল্প সময় পরই অনলাইনে ফিরে আসবে।

হোয়াইট হাউজ বলেছে, ফেডারেল সহায়তা কর্মসূচীগুলো রিপাবলিকান প্রেসিডেন্টের অগ্রাধিকারগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আছে এটি নিশ্চিত করতে সেগুলো জব্দ করা প্রয়োজন ছিল।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট)...